shono
Advertisement
Suvendu Adhikari Durga Puja

পুজোর মেনুতে থাকবে মাছ-মাংস! আমিষ 'আপত্তি' উড়িয়ে বিশেষ বার্তা দিতে পারেন শুভেন্দু

পুজো মানেই বাঙালির কাছে আবেগ। সেখানে বাহারি খাওয়া-দাওয়া হবে তা হয় নাকি!
Published By: Tiyasha SarkarPosted: 07:24 PM Aug 31, 2026Updated: 08:28 PM Aug 31, 2026

পুজো মানেই বাঙালির কাছে আবেগ। সেখানে বাহারি খাওয়া-দাওয়া হবে তা হয় নাকি! তবে এবার পুজোর মেনুতে আদৌ মাছ-মাংস রাখা যাবে কি না, তা নিয়ে কিছুদিন ধরেই চলছে গুঞ্জন। কারণ, বিশ্ব হিন্দু পরিষদের একটি বার্তা। তা হল পুজোমণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি ও খাওয়া যাবে না। তারপরই সোশাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে নানারকম তথ্য। কেউ কেউ দাবি করছেন, কবে কী খেতে হবে তা-ও নাকি বাতলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ৭ সেপ্টেম্বর এনিয়ে স্বস্তির খবর দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলে দিতে পারেন, দুর্গাপুজোয় মাছ-মাংসে কোনও নিষেধাজ্ঞা জারি করছে না রাজ্য। 

Advertisement

নবান্ন সূত্রে খবর, পুজোর মেনুতে কী থাকবে আর কী থাকবে না, তা নিয়ে আমজনতার উপর কোনও নির্দেশ চাপানোর কথা ভাবছে না রাজ্য। তবে হ্যাঁ, বিশ্ব হিন্দু পরিষদের তরফে তাঁদের মতাদর্শের ভিত্তিতে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল।  কিন্তু রাজ্য আমিষ খাবারে কোনওরকম নিষেধাজ্ঞা লাগু করতে চায় না।

বিষয়টা ঠিক কী? নবান্ন সূত্রে খবর, পুজোর মেনুতে কী থাকবে আর কী থাকবে না, তা নিয়ে আমজনতার উপর কোনও নির্দেশ চাপানোর কথা ভাবছে না রাজ্য। তবে হ্যাঁ, বিশ্ব হিন্দু পরিষদের তরফে তাঁদের মতাদর্শের ভিত্তিতে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য আমিষ খাবারে কোনওরকম নিষেধাজ্ঞা লাগু করতে চায় না। ফলে নবমীতে পাঠার মাংসের ঝোল থেকে দশমীর জোড়া ইলিশ, কোনও কিছুতেই বাধা থাকবে না।

আগামী ৭ সেপ্টেম্বর কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটি গুলোর সঙ্গে মিটিং করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পুজো সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়েই আলোচনা হবে। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকেই আমিষ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিতে পারেন যে পুজোয় কবজি ঢুবিয়ে আমিষ ভোজনে কোনও সমস্যা নেই।

উল্লেখ্য, এপ্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় শাখার সম্পাদক অমিয় সরকার রবিবার বলেছেন, গত দুই-তিন দিন ধরে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ার একটি অংশ ২৬ আগস্ট দুর্গাপুজোর আয়োজকদের সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠক নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি জানান, ওই বৈঠকে শুধুমাত্র সাত্ত্বিক রীতিনীতি মেনে পুজো আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে খাবার সংক্রান্ত কোনও আলোচনা করা হয়নি।" তিনি আরও যোগ করেন, "আমরা পরিষ্কারভাবে জানাতে চাই যে, আমরা আমিষ নিয়ে কোনও নির্দেশিকা জারি করিনি। বিশ্ব হিন্দু পরিষদ কোনও ফতোয়া জারি করে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement