shono
Advertisement
Suvendu Adhikari

গুরুপূর্ণিমায় ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী, প্রেসিডেন্ট মহারাজের পা ছুঁয়ে প্রণাম

বেশ কিছুক্ষণ রাজ্যের উন্নয়ন নিয়ে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে কথা বলেন শুভেন্দু।
Published By: Tiyasha SarkarPosted: 12:39 PM Jul 29, 2026Updated: 01:28 PM Jul 29, 2026

গুরুপূর্ণিমার সকালে ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পৌঁছেই তিনি মিশনের প্রধান কার্যালয়ে যান। এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির ঘরে গিয়ে পা ছুঁয়ে তাঁকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। পদ্মের মালা ও মা কালীর মূর্তি উপহার দেন। বেশ কিছুক্ষণ রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয় তাঁদের। এরপর মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন মঠ চত্বর।

Advertisement

বেলুড় মঠে শুভেন্দু অধিকারী।

আজ গুরুপূর্ণিমা। স্বাভাবিকভাবেই এদিন সকাল থেকে বেলুড়ে ভক্তদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ঘড়ির কাঁটায় এগারোটা নাগাদ বেলুড়ে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে দেখে এগিয়ে আসেন অনেকেই। হাঁটতে হাঁটতে তাঁদের সঙ্গে কথা বলে মিশনের মূল কার্যালয়ে চলে যান মুখ্যমন্ত্রী। এরপর যান রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির ঘরে। প্রথমেই ষাষ্টাঙ্গে তাঁকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। এরপর পদ্মের মালা ও মা কালীর মূর্তি উপহার দেন তিনি।  এরপর অন্য মহারাজদেরও প্রণাম করেন তিনি। হাতে তুলে দেন উপহার। জানা গিয়েছে, এদিন রাজ্যের উন্নয়ন নিয়ে দীর্ঘক্ষণ মহারাজদের সঙ্গে কথা বলেন শুভেন্দু।

বেলুড়ে মহারাজদের সঙ্গে মুখ্যমন্ত্রী। ছবি-কৌশিক দত্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রামকৃষ্ণ মিশনের যোগ বহুদিনের, তাঁর কৈশোরবেলা থেকে। কলকাতায় এলে তিনি সময় করে একবার বেলুড় মঠ ঘুরে যান। সন্ন্যাসী থেকে প্রেসিডেন্ট মহারাজদের আশীর্বাদ গ্রহণ করেন। বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর মোদির দেখানো পথে হেঁটেই বেলুড় মঠে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু মাসের ব্যবধানে এদিন ফের বেলুড়ে মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement