কারখানার পরিত্যক্ত জমিতে কাঁড়ি কাঁড়ি বালতি স্তূপাকারে মজুত করে রাখা। পুরসভার তরফে সবুজ-নীল যে বালতিগুলি বাড়ি বাড়ি বিলি করার জন্য দেওয়া হয়েছিল। সেই বালতিই পরিত্যক্ত জমিতে লুকিয়ে রাখা কেন? সাধারণ মানুষের নজরে আসতেই খবর দেওয়া হয় বেহালা থানায়। 'আর কিছু বাকি নেই, এই ঘটনা দুর্ভাগ্যজনক', বলছে বিজেপি।
১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃ্ষ্ণা সিং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে। তাঁর বিরুদ্ধেই বালতি চুরির অভিযোগে ক্ষোভ ফুঁসছেন স্থানীয়রা।
বেহালা ১১৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। রায় বাহাদুর রোডের কাছে একটি কারখানার জমিতে প্রায় দেড় লক্ষ পুরসভার বালতি মজুত করে রাখার অভিযোগ। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে সরকারি বালতি বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ। প্রসঙ্গত, ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃ্ষ্ণা সিং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে। তাঁর বিরুদ্ধেই বালতি চুরির অভিযোগে ক্ষোভ ফুঁসছেন স্থানীয়রা। খবর পেতেই পরিত্যক্ত কারখানায় পৌঁছে যান এলাকার বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীদের অভিযোগ, "কেএমসিতে যত দুর্নীতি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হল তারক সিং ও তাঁর ছেলেমেয়ে। শুধু বালতি চুরিই নয়, এলাকায় যত জমি বিক্রি হয়েছে, সব জায়গা থেকে টাকা খেয়েছে এঁরা।"
বিজেপি কর্মীদের অভিযোগ, "কেএমসিতে যত দুর্নীতি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হল তারক সিং ও তাঁর ছেলেমেয়ে। শুধু বালতি চুরিই নয়, এলাকায় যত জমি বিক্রি হয়েছে, সব জায়গা থেকে টাকা খেয়েছে এঁরা। কলকাতা পুরসভার গ্রিল, লোহা যা পেয়েছে সব বিক্রি করে টাকা পকেটে ঢুকিয়েছে। সরকারি সম্পত্তি লুট করা ছাড়া এদের অন্য কোনও কাজ ছিল না। তারক সিংয়ের গোটা পরিবার যুক্ত দুর্নীতিতে।" বিজেপি কর্মীদের আরও অভিযোগ, "কারখানার জমিটি বিক্রি হয়ে গেছে প্রোমোটিংয়ের জন্য, সেই সঙ্গে বালতিগুলিও বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন ১১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর।"
দু'দিন আগেই কলকাতা পুরসভার মেয়র পারিষদ পদ ছেড়েছেন তারক সিং। তিনি ১১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর মেয়ে কৃষ্ণা সিং ১১৬ নম্বর ওয়ার্ড ও ছেলে অমিত সিং ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।
বলে রাখা ভাল। দু'দিন আগেই কলকাতা পুরসভার মেয়র পারিষদ পদ ছেড়েছেন তারক সিং। তিনি ১১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর মেয়ে কৃষ্ণা সিং ১১৬ নম্বর ওয়ার্ড ও ছেলে অমিত সিং ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এদিন ১১৬ নম্বর ওয়ার্ডে কৃষ্ণা সিংয়ের দুর্নীতির বিরুদ্ধে সরব এলাকাবাসীরা। বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের অভিযোগ, 'কোনও দুর্নীতি করতেই আর বাকি রাখেনি তৃণমূল। শেষমেশ বালতি চুরি। এরচেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না।' প্রসঙ্গত, শনিবারই শ্রীরামপুরে সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই তৃণমূল নেতা। বালতিগুলির গায়ে ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের নাম লেখা। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের কাছে এই বালতিগুলি দেওয়া হয়েছিল।
