shono
Advertisement
Taslima Nasrin

রবীন্দ্রসদনে তসলিমা ভক্তদের জোয়ার, 'মুক্তমনা'দের নিরাপত্তায় পুলিশের বজ্রআঁটুনি

প্রায় ২০ বছর পর বাংলায় তসলিমা। 'লজ্জা', 'দ্বিখণ্ডিত',র লেখিকাকে দেখতে কানায় কানায় পূর্ণ বরীন্দ্রসদন।
Published By: Subhankar PatraPosted: 05:50 PM Aug 01, 2026Updated: 06:22 PM Aug 01, 2026

রবীন্দ্রসদনে তসলিমা ভক্তদের জোয়ার। তসলিমা নাসরিনের অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা। 'মুক্তমনা'দের নিরাপত্তায় পুলিশের বজ্রআঁটুনি। কোনও আপত্তিজনক পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকেছে রবীন্দ্রসদন চত্বর। মেটাল ডিরেক্টর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন প্রচুর পুলিশ। পরিচয়পত্র খতিয়ে দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে ভিতরে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিরাপত্তায় কোনও ফাঁক না রাখতেই এই সিদ্ধান্ত। রুপা গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, সৌরভ সিকদার-সহ বিশিষ্টরা উপস্থিত রয়েছেন।

Advertisement

২০ বছর পর বাংলায় তসলিমা। 'লজ্জা', 'দ্বিখণ্ডিত',র লেখিকা দেখতে কানায় কানায় পূর্ণ বরীন্দ্রসদন। তসলিমাকে দেখতে মুখিয়ে তাঁর অনুরাগীরা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৌলবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজির হয়েছেন ভক্তরা। পরিচয়পত্র ও আমন্ত্রণপত্র খতিয়ে দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে।

'লজ্জা', 'দ্বিখণ্ডিত',র লেখিকা দেখতে কানায় কানায় পূর্ণ বরীন্দ্রসদন।

আজ, থেকে ১৮ বছর আগে মৌলবাদের কাছে মাথা নত করে বাম সরকার।বাংলা ছাড়তে বলা হয় তসলিমাকে। নারী নির্যাতন, মৌলবাদীদের বিরুদ্ধে বারংবার গর্জে উঠেছে তসলিমার কলম। সেই লেখার জন্য বাংলাদেশ এমনকী ভারত থেকে চলে যেত হয় তাঁকে। পরে ভারতে আসার অনুমতি পেলেও কলকাতার দরজা বন্ধ ছিল। রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পরই বাংলায় এলেন তসলিমা নাসরিন। আজকের এই অনুষ্ঠানে তসলিমাকে বাংলায় রাখার আওয়াজ উঠেছে। থাকবেন কিনা, তা ঠিক করবেন নাসরিন। তবে লেখিকা আগে জানিয়েছেন, আসা-যাওয়ার রাস্তা যেন খোলা থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement