shono
Advertisement
Budget session

বাজেট অধিবেশনে পাশাপাশি বসবে তৃণমূলের দুই গোষ্ঠী! ঋতব্রতর সঙ্গে প্রথম সারিতে শোভনদেবও

আজ, বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবির ভাষণ দিয়ে আজ শুরু হবে বাজেট অধিবেশন।
Published By: Subhankar PatraPosted: 09:44 AM Jun 18, 2026Updated: 10:20 AM Jun 18, 2026

বাজেট অধিবেশনে পাশাপাশি বসতে চলছে তৃণমূলের দুই গোষ্ঠী! অধিবেশনের আগের দিন সভা কক্ষে বিদ্রোহী তৃণমূল ও তৃণমূল বিধায়কদের বসার আসন বণ্টন নিয়ে জটিলতা কাটাতে সক্ষম হল বিধানসভার সচিবালয়। সূত্রের খবর, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামান বসবেন প্রথম সারিতে। পাশাপাশি প্রবীণ দুই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ও প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও প্রথম সারিতে বসার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

আবার যেহেতু বিরোধী দলনেতা নিয়ে হাই কোর্ট এখনও কোনও নির্দেশ দেয়নি তাই এখনই ঋতব্রতদের সভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হচ্ছে না। বিরোধী দলনেতা জানান, "সভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তাঁরা তৈরি। বিধানসভায় তাঁরাই প্রকৃত তৃণমূল, সংখ্যা দিয়ে তা প্রমাণ করে দেবেন।" তবে বিদ্রোহী বিধায়কদের একাংশ এনসিপিআইতে যোগ দেওয়ার পক্ষে থাকলেও অধিকাংশ এর বিরোধী। তাই সাংসদরা এনসিপিআইতে যোগ দিলেও বিদ্রোহী বিধায়করা সেই পথে হাঁটবে না বলেই সূত্রের খবর। আদালত কী নির্দেশ দেয় তার জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা।

উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবির ভাষণ দিয়ে আজ শুরু হবে বাজেট অধিবেশন। ২২ জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এ দিন এগারোটা থেকে শুরু হবে বাজেটশ অধিবেশন। তার প্রস্তুতি তুঙ্গে বিধানসভায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement