প্রথম বাজেটেই (WB Budget 2026) কল্পতরু বিজেপি সরকার। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে 'ভরসা' প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। এই প্রকল্পে প্রতিমাসে স্নাতক বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ হাজার টাকা। স্নাতক পাশ না হলে পাবেন ২ হাজার টাকা। তবে এক্ষেত্রে রয়েছে শর্তও। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
স্নাতক বেকাররা মাসে পাবেন ৩ হাজার টাকা। অন্যান্যরা পাবেন ২ হাজার টাকা। এক্ষেত্রে শর্ত হল, আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। পরিবারের আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। অন্য কোনও সামাজিক প্রকল্পের আওতাভুক্ত হলে মিলবে না টাকা।
চলতি বছরের শুরুতে বেকারদের জন্য 'যুবসাথী' প্রকল্প চালু করেছিল তৎকালীন সরকার। পালাবদলের পর চাকরিপ্রার্থীদের মনেই প্রশ্ন ছিল, আর কি মিলবে না বেকার ভাতা? বাজেটে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, চালু করা হচ্ছে 'ভরসা' প্রকল্প। এতে স্নাতক বেকাররা মাসে পাবেন ৩ হাজার টাকা। অন্যান্যরা পাবেন ২ হাজার টাকা। তবে এক্ষেত্রে শর্ত হল, আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। পরিবারের আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। অন্য কোনও সামাজিক প্রকল্পের আওতাভুক্ত হলে মিলবে না টাকা। অক্টোবর থেকে এই প্রকল্প চালু হবে। শীঘ্রই আবেদনের পদ্ধতি স্পষ্ট করা হবে।
এর পাশাপাশি সরকারি ও সরকার পোষিত কলেজ পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এককালীন আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। জানালেন, এই খাতে পড়ুয়ারা পাবেন ৩০ হাজার টাকা। এছাড়া পড়ুয়াদের জন্য একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অর্থমন্ত্রী এদিন ঘোষণা করলেন, রাজ্যের তরফে চালু করা হবে থ্রি ডি অ্যানিমেনশন কোর্স। তৈরি হবে স্পোর্টস ইউনিভার্সিটি। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য বরাদ্দ করা হচ্ছে ২১০০ কোটি টাকা। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হচ্ছে ৫০ কোটি টাকা।
