রাজ্যজুড়ে শুরু হল ১ ৬তম জনগণনার কাজ। এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ চলছে। শনিবার নবান্নে বসে সেলফ এনুমারেশন করান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জনগণনায় কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেই আশ্বাস দেন তিনি।
মুখ্যমন্ত্রীর সেলফ এনুমারেশন ফর্ম। নিজস্ব চিত্র
অনলাইনে আবেদনকারীদের ৩৪টি প্রশ্নের মাধ্যমে বাড়ি গণনার পাশাপাশি হাঁড়ি গণনার তথ্য দিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর শুরু হওয়া এই অষ্টম জনগণনায় ‘স্ব-সুমারি’ অর্থাৎ প্রথম ধাপ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। জনসুমারি সংক্রান্ত পোর্টালে (https://se.census.gov.in) ঢুকে মাত্র ১০ মিনিটে যে কেউ সহজে ফর্ম পূরণ করতে পারবেন। আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ‘ফিল্ড-এনুমারেশন’ করতে কলকাতার পাশাপাশি সমস্ত জেলায় বাড়ি বাড়ি যাবেন জনসুমারিতে নিযুক্ত সরকারী কর্মীরা। এরপর দ্বিতীয় দফায় লিঙ্গভেদে জনসুমারি চলবে আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
শুভেন্দু এদিন বলেন, "এবারের সেনশাসে দু'টি গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল প্রক্রিয়ায় হচ্ছে জনগণনা। আবার স্বগণনাও করতে পারবেন বঙ্গবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিজে করলাম। সেনশাস কর্মীদের সহযোগিতা করার আবেদন করছি। বলে রাখা ভালো, জনগণনার কাজে ৩ হাজার ৪০০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। মোট ১৪ হাজার ৩৯৯ জন নিযুক্ত রয়েছেন। সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীর আর্জি নিজেরা ফর্মপূরণ করুন। কারও কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেও আশ্বাস তাঁর। শুভেন্দু আরও বলেন, "জনগনের জনকল্যাণ ও বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমসুমারি সফল হোক, সেটাই চাইছি।"
১ আগস্ট, নবান্নে জনগণনার সেল্ফ এনুমারেশন ফর্মপূরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বলে রাখা ভালো, অনলাইনে আবেদনকারীদের ৩৪টি প্রশ্নের মাধ্যমে বাড়ি গণনার পাশাপাশি হাঁড়ি গণনার তথ্য দিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর শুরু হওয়া এই অষ্টম জনগণনায় ‘স্ব-সুমারি’ অর্থাৎ প্রথম ধাপ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। জনসুমারি সংক্রান্ত পোর্টালে (https://se.census.gov.in) ঢুকে মাত্র ১০ মিনিটে যে কেউ সহজেফর্ম পূরণ করতে পারবেন।
আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ‘ফিল্ড-এনুমারেশন’ করতে কলকাতার পাশাপাশি সমস্ত জেলায় বাড়ি বাড়ি যাবেন জনসুমারিতে নিযুক্ত সরকারী কর্মীরা। এরপর দ্বিতীয় দফায় লিঙ্গভেদে জনসুমারি চলবে আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
