shono
Advertisement
CM Suvendu Adhikari

জমির খতিয়ান-দাগের তথ্য জানতে লাগবে না ফি! জানালেন শুভেন্দু, কীভাবে খতিয়ে দেখবেন?

এতদিন জমির তথ্য জানতে অনলাইনে আবেদন করতে হত। তার জন্য নির্দিষ্ট ফি জমা দিতে হত আবেদনকারীকে। তারপর মিলত ডিজিটালি স্বাক্ষরিত কপি।
Published By: Subhankar PatraPosted: 05:07 PM Jul 03, 2026Updated: 05:53 PM Jul 03, 2026

জমির খতিয়ান ও দাগের তথ্য জানতে আবেদন ফি মকুব করল রাজ্য সরকার। শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি লিখেছেন, 'নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি খতিয়ান এবং জমির দাগের তথ্য পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি আদায় করত তা আমরা আনুষ্ঠানিকভাবে মকুব করছি।' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সমস্ত জমির মালিক বিশেষ করে কৃষকরা উপকৃত হবেন।

Advertisement

তৃণমূল সরকারের আমলে জমির তথ্য জানতে অনলাইনে আবেদন করতে হত। তার জন্য নির্দিষ্ট ফি জমা দিতে হত আবেদনকারীকে। তারপর মিলত ডিজিটালি স্বাক্ষরিত কপি। এবার থেকে সেই ফি মকুব করা হল বলে জানালেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) যে বিজ্ঞপ্তি পোস্ট করেছেন তাতে জানানো হয়েছে, ১৯৫৫ সালের ‘পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন’-এর ৫৭ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল ‘বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল, ১৯৪৩’-এর ৩২০-এইচ ও ৩২০-আই বিধি সংশোধন করার অনুমতি দিয়েছেন। অর্থ দপ্তরের সম্মতিক্রমে এই নয়া নিয়ম অবিলম্বে রাজ্যজুড়ে কার্যকর করা হয়েছে।'

এর ফলে জমির খতিয়ান তথ্য ও দাগের তথ্য জানতে কোনওরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। মুখ্যমন্ত্রী সোাশাল মিডিয়ায় লিখেছেন, 'এখন থেকে, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আপনাদের খতিয়ান ও জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন। এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য কোনওরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যজুড়ে সমস্ত জমির মালিক বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার,আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়।'

কীভাবে খতিয়ান ও দাগের তথ্যের জন্য আবেদন করবেন? প্রথমে বাংলারভূমি পোর্টালে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করতে হবে। হোমপেজের মেনুবার থেকে সিটিজেন সার্ভিস ট্যাবে ক্লিক করতে হবে।  তারপর সার্ভিস ডেলিভারী অপশনটি বেছে 'ROR Request'-এ ক্লিক করুন। এরপরই একটি ফর্ম আসবে। সেখানে আপনার জমির জেলা  ব্লক ও মৌজা সিলেক্ট করতে হবে। এরপর খতিয়ান নম্বর আবেদনকারীর নাম ও ঠিকানা লিখে আবেদন করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement