shono
Advertisement

Breaking News

Kolkata Port

কলকাতা বন্দরে দেশবিরোধীদের মদত তৃণমূল মাফিয়াদের! গোয়েন্দা নজরদারির পথে রাজ্য সরকার 

প্রতিমাসে কলকাতা পুলিশ, সিআইএসএফ, শ্যামাপ্রসাদ বন্দরের অধিকর্তা, রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা বৈঠকে বসবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী।
Published By: Subhankar PatraPosted: 04:01 PM Jun 04, 2026Updated: 06:58 PM Jun 04, 2026

কলকাতা বন্দরে (Kolkata Port) সক্রিয় আন্তর্জাতিক পাচারচক্র! মাফিয়াদের দাপটে চুরি যেত পণ্য! বিক্রি করা হত কালো বাজারে! ক্ষতি হচ্ছিল কোষাগারের! শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও  তৈরি হচ্ছিল চ্যালেঞ্জ! এবার তা রুখতে কড়া পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা বন্দরে নজর রাখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সঙ্গে থাকবে পুলিশ, সিআইএসএফ, শ্যামাপ্রসাদ বন্দরের অধিকর্তা, রাজ্যের গোয়েন্দারা।

Advertisement

আজ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় তৃণমূলকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের মদতে কলকাতা পুরসভার কাউন্সিলরের নেতৃত্বে বন্দরে মাফিয়ারাজ চলাত বলে জানিয়েছেন তিনি।

বন্দরগুলিতে বিদেশী গুপ্তচর সংস্থাগুলিরও নজর থাকে। আগে এআইএস গুপ্তচরও গ্রেপ্তার হয়েছে। তখন প্রশ্ন ওঠে গার্ডেনরিচে অবস্থিত যুদ্ধজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে  ব্লুপ্রিন্ট হাতিয়ে নেওয়ার ছক ছিল পাক গুপ্তচর সংস্থার? মদত ছিল চিনের! তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকার কোনও আপস করবে না জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "প্রতিমাসে কলকাতা পুরনিগম, বন্দর কর্তৃপক্ষ, কাস্টম, সিআইএসএফ, কলকাতা পুলিশ, ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা বিভাগ বৈঠক করবেন। রেভিনিউ লিকেজ, অবৈধ কাজকর্ম রুখতে তাঁরা পদক্ষেপ নেবেন।"

আজ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় তৃণমূলকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের মদতে কলকাতা পুরসভার কাউন্সিলরের নেতৃত্বে বন্দরে মাফিয়ারাজ চলাত বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, "এই কাণ্ড ঘটত কারণ সিআইএসএফ ও  কলকাতা পুলিশ উত্তর ও দক্ষিণ মেরু অবস্থান করত। এবার তা হবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement