shono
Advertisement
West Bengal Assembly Election

শুক্রবার ভারচুয়ালি সিইও দপ্তরের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, এসআইআর, ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা!

শুক্রবার ভারচুয়াল মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল ও জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা।
Published By: Subhankar PatraPosted: 03:12 PM Feb 12, 2026Updated: 05:09 PM Feb 12, 2026

আগামিকাল শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশন। ভারচুয়াল মাধ্যমে বৈঠক হবে। ভোট প্রস্তুতি, এসআইআরের শুনানি পর্বের শেষ পর্যায় কেমন চলছে, শংসাপত্র যাচাই সংক্রান্ত একাধিক বিষয় খতিয়ে দেখতে বৈঠক বলে কমিশন সূত্রে খবর।

Advertisement

শুক্রবার ভারচুয়াল মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল ও জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূলত মাঠে ময়দানে ভোট প্রস্তুতি কতদূর, এসআইআর শেষ হলেই নির্বাচন (West Bengal Assembly Election) ঘোষণা হলে জেলাস্তরে প্রস্তুতি কতটা তা খতিয়ে দেখতে বৈঠক। এছাড়াও এসআইআর কাজে শংসাপত্র যাচাই নিয়েও আলোচনা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।

কবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে, কত দফায় ভোট (West Bengal Assembly Election) হবে তা জল্পনা শুরু হয়েছে। মার্চ মাসের ১ ও ২ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পর দোল মিটে গেলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। কত দফায় ভোট হবে তা নিয়ে একাধিক জল্পনা রয়েছে। কমিশন চার দফায় ভোট করতে চাইছে বলে খবর। সেই হিসাবে এপ্রিলেই ভোট শেষ হয়ে যেতে পারে। 

এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। কোন কোন বহুতল আবাসনে বুথ করা হবে সেই তালিকা ২৫ তারিখ সামনে আনবে কমিশন। সব মিলিয়ে ভোটের আগে যেমন বাড়ছে রাজনৈতিক উত্তাপ, তেমন নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় সেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement