shono
Advertisement
Bengal Election 2026

ভোটের আবহে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা! আটক ৩

গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিট থানা এলাকায় অভিযান চালায় আয়কর বিভাগের আধিকারিকরা। ভারতীয় মুদ্রায় ৪ কোটি ৫৪ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 12:50 AM Apr 01, 2026Updated: 01:46 PM Apr 01, 2026

ভোটের (Bengal Election 2026) আবহে খাস কলকাতায় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করল আয়কর বিভাগ। পার্ক স্ট্রিট থানা এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত প্রচুর বিদেশি মুদ্রা। ভারতীয় মুদ্রায় সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। ঘটনায় তিনজনকে আটক করেছেন তদন্তকারীরা।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিট থানা এলাকায় অভিযান চালায় আয়কর বিভাগের আধিকারিকরা। তাতেই উদ্ধার হয়েছে ৪.৭৫ লক্ষ ইউএস ডলার ও ৩ লক্ষ থাইল্যান্ডের মুদ্রা বা থাই ভাট। ভারতীয় মুদ্রায় তা হিসাব করলে দাঁড়ায় ৪ কোটি ৫৪ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা। ৩ জনের কাছে এত টাকা বিদেশি মুদ্রা কী করে এল? তার উপযুক্ত প্রমাণ দিতে পারেন তারা। তারপরই তাদের আটক করে আয়কর বিভাগের আধিকারিকরা। নিয়ম মেনে মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, ভোট (Bengal Election 2026) ঘোষণার আগে আয়কর দপ্তর-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সেই বৈঠকেই বিভিন্ন আর্থিক লেনদেন, বেআইনি পাচার সব বিষয়ে নজর রাখার কথা বলেন জ্ঞানেশ কুমাররা। রাজ্যের বিভিন্ন সংস্থার সঙ্গেও বৈঠক করেছে তাঁরা। তারপর থেকেই সক্রিয় বিভিন্ন সংস্থাগুলি। এবার ভোটের আগে খাস কলকাতা থেকে উদ্ধার হল বিপুল বিদেশি মুদ্রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement