shono
Advertisement

পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত রাজ্যের

পায়রার বিষ্ঠার অ্যাসিডে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে লোহার কাঠামো। The post পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত রাজ্যের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:32 PM Feb 14, 2018Updated: 02:47 PM Feb 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যান চলাচলের উপযোগী নয় পোস্তা উড়ালপুল। বিশেষজ্ঞ কমিটির এই রিপোর্টের পরই এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কয়েকদিন আগেই পোস্তাকাণ্ডে তদন্তের রিপোর্ট জমা দেয় বিশেষজ্ঞ কমিটি। সেখানে স্পষ্ট বলা হয় যে অত্যন্ত নিম্নমানের মাল-মশলা দিয়ে উড়ালপুলটি নির্মাণ করা হয়। বাম আমলের ওই নির্মাণের কাঠামোতেও প্রচুর গলদ রয়েছে। ওই উড়ালপুলটি আদৌ যান চলাচলের উপযুক্ত নয়। কমিটিতে রয়েছেন রাজ্যের তৎকালীন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং খড়গপুর আইআইটি-র তিন অধ্যাপক। কমিটি গঠনের পরই বলা হয়েছিল, ২০১৭ সালের পর আর গাড়ির ভারবহনে সক্ষম থাকবে না পোস্তা উড়ালপুল।

Advertisement

[উড়ালপুলগুলির হাল দেখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর]

আইআইটি খড়গপুর ও পূর্ত বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির রিপোর্টে উঠে আসছে একাধিক প্রশ্ন। পোস্তায় বিবেকানন্দ উড়ালপুলটির আশেপাশে রয়েছে প্রচুর বাড়ি ও দোকান। ফ্লাইওভারটি ভাঙতে গেলে সেগুলির ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কী করা হবে তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও ক্রমেই আরও জীর্ণ হয়ে পড়ছে উড়ালপুলটি। জানা গিয়েছে, পিলারের আড়াআড়ি স্তম্ভদুটি বা পায়ার থেকে অনেকটা বেরিয়ে গিয়েছে পায়ার ক্যাপ। অধিকাংশ পায়ার ক্যাপের কভারই নেই। সেই ফাঁক গলে পায়ার ক্যাপে বাসা বেঁধেছে পায়রা। পায়রার বিষ্ঠার অ্যাসিডে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে লোহার কাঠামো। ইতিউতি বোল্ট ক্ষয়ে গিয়ে ভিতরে গর্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঝুরঝুরে কাঠের মতো হয়ে গিয়েছে উড়ালপুলের লোহার খাঁচা। যেকোনও মুহূর্তে তা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। বিপজ্জনকভাবে তার নিচ দিয়ে বয়ে চলেছে জনস্রোত।

২০১৬ সালের ৩১ মার্চ নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয় ২৭ জনের। আহত হন শতাধিক। গিরিশ পার্ক থেকে পোস্তাগামী উড়ালপুলের বাঁদিকের অংশটি ভেঙে পড়ে। আগের দিন রাতেই ঢালাই করা হয়েছিল ভেঙে পড়া অংশটি। পরেরদিনই গণেশ টকিজ মোড়ের কাছে পিলারের উপরটি অংশটি ভেঙে পড়ে।

[উড়ালপুল কাণ্ডে ক্ষতিপূরণের বিজ্ঞাপন]

The post পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত রাজ্যের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার