shono
Advertisement
CEO

মুখ্যসচিব হিসাবে মনোজের উত্তরণ, পরবর্তী সিইও কে? ৩ অফিসারের নাম পাঠাল রাজ্য

ভোট মিটতেই প্রশাসনের অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন, তা নিয়ে তৎপরতা শুরু করেছে নবান্ন।
Published By: Subhankar PatraPosted: 08:39 PM May 19, 2026Updated: 09:37 PM May 19, 2026

পরবর্তী সিইও নিয়োগ করতে তৎপর হল রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশন। বর্তমানে মুখ্যসচিবের পাশাপাশি সিইও-র দায়িত্বও সামলাচ্ছেন মনোজকুমার আগরওয়াল। তাঁর উত্তরণের পর কে হবে নতুন সিইও? জুলাইয়ে মনোজের অবসর নেওয়ার আগেই নতুন মুখ খুঁজতে চায় রাজ্য। সেই প্রক্রিয়ায় তিন অফিসারের নাম পাঠিয়েছে রাজ্য। নীলম মীনা, তন্ময় চক্রবর্তী ও মৌমিতা গোদারা বসুর নাম সুপারিশ করেছে রাজ্য। এই তিনজনের মধ্যে একজনকে বেছে নেবে জাতীয় নির্বাচন কমিশন। আবার নতুন নাম পাঠানোর প্রস্তাবও দিতে পারে।

Advertisement

ভোট মিটতেই প্রশাসনের অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন? প্রস্তাবিত তিন অফিসারেরই দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। নীলম মীনা বর্তমানে ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রধান সচিব। তন্ময় চক্রবর্তী শ্রম দপ্তরের অধীনে ইএসআই প্রকল্পের ডিরেক্টর পদে রয়েছেন। অন্যদিকে মৌমিতাগোদারা বসু স্বাস্থ্য ও জেলা প্রশাসনে কাজের অভিজ্ঞতার জন্য পরিচিত মুখ। এই তিনজন অভিজ্ঞ অফিসারের নাম পাঠানো যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া ও নির্বাচন পরিচালনায় মনোজের ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল প্রশাসনিক মহলে। ভোটের পর তাঁকে মুখ্যসচিব পদে আনা হয়। জুলাইয়ে তাঁর অবসর নির্ধারিত। তার আগেই নতুন সিইও নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement