shono
Advertisement

তৃতীয়বার বিয়ের সাধ স্ত্রীর! মহিলাকে ডেকে এনে ধারালো অস্ত্রের কোপ যুবকের

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়ায়। The post তৃতীয়বার বিয়ের সাধ স্ত্রীর! মহিলাকে ডেকে এনে ধারালো অস্ত্রের কোপ যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Jul 24, 2019Updated: 02:37 PM Jul 25, 2019

অর্ণব আইচ:  প্রথম বিয়ে টেকেনি। দ্বিতীয় স্বামীকেও আর পছন্দ হচ্ছিল না। ফের বিয়ের করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এক মহিলা। সেই রাগেই শেষপর্যন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ায়। ঘটনার পর পিছু ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারাই। আক্রান্ত মহিলা ভরতি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

[আরও পড়ুন: রাতের কলকাতায় ফের নিগৃহীতা ২ তরুণী, পুলিশের জালে ইভটিজাররা]

আক্রান্ত মহিলার নামে রেহানা খাতুন। গড়িয়ার সুভাষপল্লি এলাকায় একটি আবাসনে ছেলের সঙ্গে থাকেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে গড়িয়ার নেতাজিপল্লির ওই আবাসনের সামনে এসে রেহানাকে ডাকেন এক ব্যক্তি। ফ্ল্যাট থেকে বেরোতেই ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। আক্রান্তের চিৎকারে যখন আশেপাশের লোকজন ছুটে আসেন, তখন পালানোর চেষ্টা করে হামলাকারী। কিন্তু, শেষরক্ষা হয়নি। পিছু ধাওয়া করে গড়িয়ার রংকল মোড়ের কাছে তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাঁশদ্রোনী থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় রেহানা ভরতি হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সঞ্জয় রাই। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সঞ্জয়কে বিয়ে করেন রেহানা। অর্থাৎ হামলাকারী আক্রান্ত মহিলার দ্বিতীয় স্বামী!  কিন্তু স্ত্রীর উপর কেন হামলা চালাল সঞ্জয়? তদন্তকারীরা জানিয়েছেন, সঞ্জয় ও রেহানার দু’জনেরই আগে একবার করে বিয়ে হয়েছিল। কিন্তু দ্বিতীয় স্বামীকে ইদানীং আর পছন্দ হচ্ছিল না রেহানার। ফের বিয়ের করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। সেই আক্রোশেই বুধবার সকালে স্ত্রীর উপর চড়াও হয় সঞ্জয়। এদিকে সাতসকালে এমন ঘটনায় আতঙ্কিত গড়িয়ার সুভাষপল্লি এলাকার বাসিন্দারা।

[ আরও পড়ুন: পুজোর আগেই ভোলবদল শিয়ালদহ স্টেশনের, যাত্রীদের সুবিধায় তৈরি ‘স্পা’]

 

The post তৃতীয়বার বিয়ের সাধ স্ত্রীর! মহিলাকে ডেকে এনে ধারালো অস্ত্রের কোপ যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement