shono
Advertisement
Chandrima Bhattacharya

যুবসাথী চালু হলেও বন্ধ হবে না যুবশ্রী, বিরোধীদের অপপ্রচার উড়িয়ে ঘোষণা চন্দ্রিমার

শিক্ষা সংক্রান্ত যে কোনও ভাতা, যেমন কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপ পেলেও এই যুবসাথী-র সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী।
Published By: Kousik SinhaPosted: 03:48 PM Feb 07, 2026Updated: 04:47 PM Feb 07, 2026

যুবসাথী চালু হলেও বন্ধ হচ্ছে না 'যুবশ্রী' প্রকল্প। স্পষ্ট জানিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যুবসাথী চালু হওয়ার পরই বেকার যুবক-যুবতীদের নিয়ে নানা ধরনের কুৎসা এবং বিভ্রান্তিকর প্রচার শুরু হয়েছে বিরোধীদের তরফে। এমনকী যুবসাথী-কে দৈনিক ৫০ টাকা করে 'ভাতা' বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, "যে দেশের প্রধানমন্ত্রী বছরে দু'কোটি বেকারের চাকরি দেবেন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর বছরে দুই লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না, উল্টে নবরত্ন সংস্থাগুলি বিক্রি করে দেন, তাঁদের মুখে বেকারদের নিয়ে এমন কথা মানায় না।"

Advertisement

এরপরই অর্থমন্ত্রী বলেন, যুবশ্রী হল একধরনের বেকার ভাতা। এটা ইতিমধ্যে ১২ লক্ষ যুবক-যুবতীকে সবমিলিয়ে ১৮০ কোটি টাকা দেওয়া হয়েছে। সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই প্রকল্প শ্রম দপ্তরের অধীন। নতুন ঘোষিত প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করে বলেন, "যুবসাথী মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীদের উৎসাহ দিতে এই বিশেষ প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছেন। পাঁচ বছর পর্যন্ত এটা দেওয়া হবে। তবে শিক্ষা সংক্রান্ত যে কোনও ভাতা, যেমন কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপ পেলেও এই যুবসাথী-র সুযোগ পাওয়া যাবে।”

নতুন ঘোষিত প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করে বলেন, "যুবসাথী মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীদের উৎসাহ দিতে এই বিশেষ প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছেন। পাঁচ বছর পর্যন্ত এটা দেওয়া হবে। তবে শিক্ষাসংক্রান্ত যে কোনও ভাতা, যেমন কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপ পেলেও এই যুবসাথী-র সুযোগ পাওয়া যাবে।”

এদিকে বিজেপি বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ী এদিন কটাক্ষ করে বলেছেন, "১৫ বছর এই সরকার কিছু করেনি বলেই এখন ভোটের মুখে ভাতা বিলি করছে।" এই কটাক্ষের জবাব দিয়ে এদিন চন্দ্রিমা (Chandrima Bhattacharya) বলেন, "মা-মাটি-মানুষের সরকার যদি কিছু না করে, তাহলে বারেবারে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় ফিরে আসছে তৃণমূল? শুধু তাই নয়, ২০১১, ২০১৬, ২০২১ প্রতিবারেই তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে, অশোকবাবু নিশ্চিন্ত থাকুন, এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়ক সংখ্যা সর্বকালীন রেকর্ড ছাড়াবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন, আপনারা অনেকেই আর ফিরে আসবেন না। আমাদের সরকারের এই সামাজিক প্রকল্পের স্রোতে আপনারা সব ভেসে যাবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement