shono
Advertisement

ত্বকের নানা সমস্যায় নাজেহাল? হাতের কাছে দই থাকলেই মিলবে সমাধান

কীভাবে নেবেন ত্বকের যত্ন? The post ত্বকের নানা সমস্যায় নাজেহাল? হাতের কাছে দই থাকলেই মিলবে সমাধান appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 PM Jun 17, 2018Updated: 09:34 PM Jun 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ত্বকের যত্ন নিন… বাংলা ব্যন্ডের জনপ্রিয় এই গানের সঙ্গে পা মিলিয়েছিলেন আমা-বাঙালি৷ গানের তালে পা দুলে উঠলেও বিষয় যখন ‘ত্বকে’র যত্নের, তখন কিন্তু ছেড়ে কথা বলতে নারাজ বঙ্গতনয়রা৷ বিউটি পার্লারে হাজারের পাত্তি খসিয়ে রূপচর্চার সঙ্গে সঙ্গে সমান তালে চলে ঘরোয়া পদ্ধতিতে ত্বক পরিচর্যার কাজ৷ আর ত্বকের যত্ন নিতে গিয়ে যদি টুকিটাকি পরীক্ষা-নিরীক্ষা করা যায়, তাতে ক্ষতি কোথায়? আর এই পরীক্ষা পর্বে বাঙালি তনয়াদের হাতের কাজের জুরি মেলা ভার৷ কখনও নানান ফলের ব্যবহার, কখনও আবার লতা-পাতার নানান জারিজুরি৷ ত্বকের যত্ন নেওয়ার উপকরণের মধ্যে এবার সামিল দই৷

Advertisement

[  সুইমিং পুলে মিলনের ফ্যান্টাসি রয়েছে? বড়সড় সমস্যায় পড়তে পারেন! ]

আপনার সৌন্দর্য বাড়াতে দইয়ের ব্যবহার ভাল ফল দেয়৷ ত্বকে আনে উজ্জ্বলতা৷ তৈলাক্ত ও শুষ্ক ত্বকের জন্য দই ব্যবহার খুবই কার্যকর হয়ে উঠতে পারে৷ এবার দেখে নিন কীভাবে নেবেন ত্বকের যত্ন?

  • দই ও মধু ত্বকের জন্য পুষ্টিকর৷ শুষ্ক ত্বকের দই ও মধুর মিশ্রণ জাদুর মতো কাজ কারে৷ ত্বকে অদ্ভুত শীতলতা আনে৷ অর্ধেক কাপ দইয়ের সঙ্গে মধু মিশিয়ে দুটি টেবিল চামচ তরলটি মেখে ১৫ মিনিট অপেক্ষার পরই হাতেনাতে তফাত চোখে পড়বে৷
  • একটি পাত্রে ২ টেবিল চামচ দই ভালো করে নেড়ে তরল করে নেওয়ার পর হলুদ গুঁড়ো মিশিয়ে পরিষ্কার ত্বকে ১৫ মিনিটের জন্য একটি ফেসপ্যাকটি তৈরি করতে হবে৷ ১৫ মিনিট অপেক্ষার পর ফেসপ্যাকটি ধুয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন৷ কিছু  সময় পর থেকে বুঝবেন, কেমন পার্থক্য৷

[  কাজের ফাঁকেই প্রেমিকাকে খুশি করতে চান? জেনে নিন উপায় ]

The post ত্বকের নানা সমস্যায় নাজেহাল? হাতের কাছে দই থাকলেই মিলবে সমাধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement