shono
Advertisement
West Bengal SIR

এসআইআর তালিকায় নাম 'ডিলিট', আতঙ্কে মৃত্যু ক্যানিংয়ের বৃদ্ধার!

শেষ পাওয়া সাপ্লিমেন্টরি তালিকায় নাম ছিল না বছর ৬০-এর বৃদ্ধা অমিত্রী মাইতির। তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন ওই বৃদ্ধা। আচমকাই তাঁর মৃত্যু হয়।
Published By: Arpita MondalPosted: 03:03 PM Apr 02, 2026Updated: 04:03 PM Apr 02, 2026

এসআইআর-এর সাপ্লিমেন্টরি তালিকায় (SIR Supplementary List) নাম বাদ যাওয়ার আতঙ্কে ফের বাংলায় মৃত্যুর অভিযোগ উঠল। শেষ পাওয়া সাপ্লিমেন্টরি তালিকায় নাম বাদ বছর ষাটেকের বৃদ্ধা অমিত্রী মাইতির। তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন ওই বৃদ্ধা। আচমকাই তাঁর মৃত্যু হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার দুই মেয়ের বিয়ে হয়েছে আগেই। বাড়িতে একাই থাকতেন তিনি। পরিচারিকার কাজ করে কোনওরকমে দিন চলত। এসআইআর (West Bengal SIR) তালিকায় হঠাৎ নাম না আসায় ভেঙে পড়েন তিনি। শেষ বয়সে এখন বাড়ি ছেড়ে কোথায় যাবেন? এই চিন্তা নিয়ে প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে কান্নাকাটি করছিলেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আগের ভোটার লিস্টে নাম ছিল ওই বৃদ্ধার। কিন্তু সর্বশেষ এসআইআর-এর যে সংশোধিত তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে তাঁর নামের পাশে লেখা 'ডিলিটেড'। এরপরই ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন তিনি, আজ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধার।

ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন ক্যানিং পশ্চিমের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। তাঁর অভিযোগ, "নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্তে বাংলার মানুষ আজ মৃত্যু মুখে। মৃত্যু মিছিল চলছে বাংলায়।" এর আগেও এসআইআর (West Bengal SIR) আতঙ্কে বাংলার বিভিন্ন জায়গায় বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনার তালদির ঘটনায় ফিরল সেই আতঙ্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement