shono
Advertisement

Breaking News

Roopa Ganguly - Lovely Maitra

রূপা-লাভলির 'ল্যাম্পপোস্ট' তরজা, ভোটের মুখে সোনারপুর দক্ষিণে উত্তেজনা

সোনারপুর দক্ষিণে এবার লড়াই তারকা বনাম তারকার। বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সেখানে শাসক শিবিরের প্রার্থী বিদায়ী বিধায়ক লাভলী মৈত্র।
Published By: Sayani SenPosted: 02:40 PM Apr 02, 2026Updated: 02:57 PM Apr 02, 2026

ভোটের মুখে বাক তরজা নতুন নয়। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে কুকথা যেন লেগেই রয়েছে। এবার 'ল্যাম্পপোস্ট' মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) ও তৃণমূলের লাভলি মৈত্রের মধ্যে তুমুল বাক তরজা। তা নিয়ে আপাতত উত্তপ্ত সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র।

Advertisement

সোনারপুর দক্ষিণে এবার লড়াই তারকা বনাম তারকার। রাজনীতিতে বেশ কিছুদিন কিছুটা 'ফিকে' হয়ে গিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ পদ যাওয়ার পর রাজনীতি থেকে কিছুটা সরে গিয়েছিলেন তিনি। সেই 'দ্রৌপদী' এবার সেখানে বিজেপির 'তুরূপের তাস'। তাঁর লড়াই মোটেই সহজ নয়। কারণ, টলিউড অভিনেত্রী তথা বিদায়ী বিধায়ক লাভলী মৈত্রর বিরুদ্ধে এবার লড়াই তাঁর। গত পাঁচ বছরে নিজেকে দক্ষ সংগঠক হিসাবে প্রমাণ করেছেন লাভলী।

রূপা গঙ্গোপাধ্যায় বলেন, "তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।" কালীঘাটে টাকা কম যাওয়ার অভিযোগ তুলে তিনি আরও বলেন, "সোনারপুর দক্ষিণে উন্নয়নের ক্ষেত্রে অবহেলা করা হয়েছে।" তাঁর অভিযোগ, "বরাদ্দ টাকা ঠিকমতো কাজে লাগানো হয়নি।" 'ল্যাম্পপোস্ট' মন্তব্যে পালটা জবাব দেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র (Lovely Maitra)। তিনি বলেন, “উনি যা বলেছেন তা ওঁর এবং ওঁর দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই।”

বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগও তোলেন তিনি। তবে রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা ও প্রণাম জানান লাভলী। বৃহস্পতিবার একাধিক প্রশ্নের জবাব এড়ান তৃণমূলের তারকা প্রার্থী। তবে 'আত্মবিশ্বাসী' লাভলী বলেন, "বাকি সব প্রশ্নের জবাব ৪ তারিখ ভোটের ফলাফল প্রকাশের পর দেওয়া হবে।" উল্লেখ্য, সোনারপুর দক্ষিণে এবার লড়াই তারকা বনাম তারকার। রাজনীতিতে বেশ কিছুদিন কিছুটা 'ফিকে' হয়ে গিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ পদ যাওয়ার পর রাজনীতি থেকে কিছুটা সরে গিয়েছিলেন তিনি। সেই 'দ্রৌপদী' এবার সেখানে বিজেপির 'তুরূপের তাস'। তাঁর লড়াই মোটেই সহজ নয়। কারণ, টলিউড অভিনেত্রী তথা বিদায়ী বিধায়ক লাভলী মৈত্রর (Lovely Maitra) বিরুদ্ধে এবার লড়াই তাঁর। গত পাঁচ বছরে নিজেকে দক্ষ সংগঠক হিসাবে প্রমাণ করেছেন লাভলী। এবার দেখার বিজেপির রূপাকে পরাস্ত করে এগিয়ে যেতে পারেন কিনা লাভলী। আগামী ৪ মে অবশ্য তা স্পষ্ট হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement