শুরু ভোটের কাউন্টডাউন। দিন তিনেক বাদেই রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে উত্তরবঙ্গে ভোটপ্রচারে গিয়ে বিপাকে তৃণমূল কংগ্রেসের সেলেব প্রচারক দেব। সোমবার আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলালের সমর্থনে ঢালাও রোড শো করার কথা ছিল তৃণমূলের সুপারস্টার সাংসদের। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথ থেকে ফিরে যেতে হয় তাঁকে। আর সেই প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে দুষে চূড়ান্ত অব্যবস্থা এবং চক্রান্তের অভিযোগ আনল তৃণমূল।
সোমবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে নেমে সেখান থেকেই রোড শো শুরু করেছিলেন দেব। কথা ছিল, গাড়িতে চড়ে চৌপথি পর্যন্ত যাবেন। আগাম খবর থাকায় তাই টলিউড সুপারস্টারকে দেখতে স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ারে জনঅরণ্যের সৃষ্টি হয়। দেবকে দেখার জন্য প্রায় গোটা শহরবাসীই তখন রাস্তায় নেমে পড়েন।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দুন্দুভি বাজতেই রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন দেব। কখনও আকাশপথে, কখনও আবার পায়ে হেঁটে কিংবা গাড়িতে প্রচার সারছেন। সোমবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে নেমে সেখান থেকেই রোড শো শুরু করেছিলেন দেব। কথা ছিল, গাড়িতে চড়ে চৌপথি পর্যন্ত যাবেন। আগাম খবর থাকায় তাই টলিউড সুপারস্টারকে দেখতে স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ারে জনঅরণ্যের সৃষ্টি হয়। দেবকে দেখার জন্য প্রায় গোটা শহরবাসীই তখন রাস্তায় নেমে পড়েছিলেন। কেউ বা ভিড় জমিয়েছিলেন বাড়ি-দোকানের ছাদে। বাদ যায়নি গাছের ডালও! কিন্তু বি এফ রোডে সাড়ম্বরে রোড শো চলাকালীন মাঝপথ থেকেই ফিরে যেতে দেবকে। আলিপুরদুয়ারের মহাকালধামেই প্রচারে ইতি টানেন দেব। কেন?
এদিকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টলিউড সুপারস্টারকে দেখতে না পাওয়ায় ক্ষোভ উগড়ে দেন অনুরাগীরা। তবে তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের আশ্বাস, "৪ মে'র পর ফের দেবকে আনব আমরা।..."
আলিপুরদুয়ার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমন কাঞ্জিলালের অভিযোগ, "দেবের মতো সেলিব্রিটির জন্য যে ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকার কথা ছিল, সেটা দিতে পারেনি নির্বাচন কমিশন এবং তাদের অধীনে থাকা পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী। এটা চক্রান্তও হতে পারে! পুরো রোড শো না করেই ফিরতে হল দেবকে।" তাঁর কথায় সায় দিয়ে কমিশনকে তোপ দাগেন তৃণমূল নেতা মৃদুল গোস্বামীও। এদিকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টলিউড সুপারস্টারকে দেখতে না পাওয়ায় ক্ষোভ উগড়ে দেন অনুরাগীরা। তবে তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের আশ্বাস, "৪ মে'র পর ফের দেবকে আনব আমরা। আলিপুরদুয়ারে ফের রোড শো করবেন তিনি।" নির্বাচনী রেজাল্ট নিয়ে তিনি যে বেজায় আত্মবিশ্বাসী, সেটা সাফ বুঝিয়ে দিলেন।
