shono
Advertisement
Kanchan Mullick

দ্বিতীয়বার টিকিট দিল না তৃণমূল, প্রার্থী তালিকা প্রকাশ হতেই কী বলছেন কাঞ্চন?

২০২১ সালের বিধানসভা ভোটে জিতে উত্তরপাড়ার বিধায়ক হন কাঞ্চন মল্লিক। সংশ্লিষ্ট পদে অভিনেতার মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। সেই প্রেক্ষিতে কাঞ্চন এখনও উত্তরপাড়ার বিধায়ক। এবং নিজেকে সবসময়ে দলের একনিষ্ঠ কর্মী হিসেবেই দাবি করে এসেছেন তিনি। কিন্তু এবার দলের তরফে টিকিট না পেয়ে কি খানিক মনখারাপ কাঞ্চনের?
Published By: Sandipta BhanjaPosted: 08:51 PM Mar 17, 2026Updated: 08:51 PM Mar 17, 2026

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ চক্রবর্তী, অদিতি মুন্সী থেকে সোহম চক্রবর্তীরা দ্বিতীয়বার টিকিট পেলেও প্রার্থী তালিকায় নেই কাঞ্চন মল্লিকের নাম। একুশ সালে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়েছিলেন। তবে এবারের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় ব্রাত্য অভিনেতা। পরিবর্তে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল। দলের তরফে দ্বিতীয়বার টিকিট না পেয়ে কী বলছেন অভিনেতা?

Advertisement

বিগত পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব সামাল দেওয়ার সময়ে একাধিক বিতর্কে জড়ান কাঞ্চন। কখনও হাসপাতালের বিল বিতর্ক কখনও বা বিধানসভায় অ্যাটেনডেন্স নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এমনকী স্থানীয় নেতা, কাউন্সিলরদেরও অভিনেতার উপর ক্ষুব্ধ হওয়ার খবর শোনা যায়। 

২০২১ সালের বিধানসভা ভোটে জিতে উত্তরপাড়ার বিধায়ক হন কাঞ্চন মল্লিক। সংশ্লিষ্ট পদে অভিনেতার মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। সেই প্রেক্ষিতে কাঞ্চন এখনও উত্তরপাড়ার বিধায়ক। এবং নিজেকে সবসময়ে দলের একনিষ্ঠ কর্মী হিসেবেই দাবি করে এসেছেন তিনি। কিন্তু এবার দলের তরফে টিকিট না পেয়ে কি খানিক মনখারাপ কাঞ্চনের? মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই এমন কৌতূহল সর্বত্র। জল্পনার আবহেই মুখ খুললেন উত্তরপাড়ার বিদায়ী তারকা বিধায়ক।

কাঞ্চন মল্লিক, ছবি- সংগৃহীত

"আভাস আগেই পেয়েছিলাম। আমাকে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গেও আমার কথা হয়েছে।..."

কাঞ্চন মল্লিকের মন্তব্য, "আভাস আগেই পেয়েছিলাম। আমাকে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গেও আমার কথা হয়েছে। টিকিটের বিষয়টা পুরোপুরি দলীয় সিদ্ধান্ত। ৫ বছর বিধায়ক হিসেবে কাজ করেছি। তবে টিকিট না পেলেও দলের কর্মী হিসেবে দিদির পাশে ছিলাম, আছি, থাকব।" প্রসঙ্গত, বিগত পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব সামাল দেওয়ার সময়ে একাধিক বিতর্কে জড়ান কাঞ্চন। কখনও হাসপাতালের বিল বিতর্ক কখনও বা বিধানসভায় অ্যাটেনডেন্স নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এমনকী স্থানীয় নেতা, কাউন্সিলরদেরও অভিনেতার উপর ক্ষুব্ধ হওয়ার খবর শোনা গিয়েছিল। উত্তরপাড়ায় কাঞ্চনের অনুপস্থিতির অভিযোগ তুলে কটাক্ষ করেছিল বিরোধী শিবিরও। ওয়াকিবহাল মহলের মত, সেকারণেই সম্ভবত এবার টিকিট পেলেন না কাঞ্চন মল্লিক। যদিও ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় সাংগঠনিক স্ট্র্যাটেজিতেই জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আসলে লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় রেখেছেন তারকা চমক। অভিনেতা, গায়ক কিংবা তারকা ক্রিকেটারদের বাজি রেখে ভোটমহারণে বাজিমাত করেছে জোড়াফুল শিবির। অতঃপর ছাব্বিশের বিধানসভা ভোটেও তারকাপ্রার্থীদের তালিকার দিকেই নজর ছিল। প্রথমটায় ইমন চক্রবর্তী, শ্রাবন্তী কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম শোনা গেলেও এবার তালিকায় ঠাঁই পাননি কোনও নতুন সেলেব মুখ। বরং রাজ, অদিতি, সোহমের মতো পুরনো তারকা সৈনিকেই ভরসা রেখেছেন দলনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement