shono
Advertisement
TMC

কাঠফাটা রোদ্দুরে ভোটপ্রচার! 'লু' লেগে অসুস্থ তৃণমূলের অসিত, ভর্তি হাসপাতালে

ভোটের প্রচার চলাকালীন তীব্র গরমে 'লু' লেগে অসুস্থ হয়ে পড়েছেন অসিত।
Published By: Jaba SenPosted: 06:30 PM Apr 18, 2026Updated: 06:55 PM Apr 18, 2026

দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়ছে। এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের পাশাপাশি নাজেহাল রাজনৈতিক দলের প্রার্থী ও প্রচারকরা। এবার এই দাবদাহে অসুস্থ হয়ে পড়লেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। জানা গিয়েছে, ভোটের প্রচার চলাকালীন তীব্র গরমে 'লু' লেগে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন এই তৃণমূল নেতা। সেই কারণে তিনি আপাতত আর প্রচারে বের হতে পারবে না বলে জানা গিয়েছে।

Advertisement

অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অসিত। নিজস্ব ছবি।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কোমর বেঁধে প্রচার চালাচ্ছিলেন অসিতবাবু (Asit Majumdar)। গতকাল হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অসহ্য গরমে ‘লু’ লাগার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। পাশাপাশি তাঁর পেটের সংক্রমণও দেখা দিয়েছে।

জানা গিয়েছে, অসিতের আগে থেকেই ডায়াবেটিসজনিত সমস্যা ছিল। সেই কারণে চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। নার্সিংহোমের বিছানায় শুয়ে অসিত মজুমদার জানিয়েছেন, “প্রচারে বেরিয়ে লু লেগে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন।” বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। তবে অসুস্থতার কারণে আপাতত তাঁর ভোট প্রচারে বের হওয়া সম্পূর্ণ বন্ধ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement