shono
Advertisement
Abhishek Banerjee

'ফালাকাটায় কচুকাটা হবে বিজেপি' নির্বাচনী জনসভায় আক্রমণ অভিষেকের, রিপোর্ট কার্ড চেয়ে চ্যালেঞ্জ

বুধবার উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই বিজেপিকে কড়া আক্রমণ শানালেন তিনি। আলিপুরদুয়ারের ফালাকাটায় দাঁড়িয়ে অভিষেক বলেন, "ফালাকাটায় এবার কচুকাটা হতে চলেছে বিজেপি।"
Published By: Arpita MondalPosted: 07:34 PM Apr 01, 2026Updated: 08:43 PM Apr 01, 2026

বুধবার উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সভা থেকেই বিজেপিকে কড়া আক্রমণ শানালেন তিনি। আলিপুরদুয়ারের ফালাকাটায় দাঁড়িয়ে অভিষেক বলেন, "ফালাকাটায় এবার কচুকাটা হতে চলেছে বিজেপি।" মঞ্চ থেকে বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে তাঁর দাবি, "ফালাকাটায় ৫ বছর বিজেপির বিধায়ক, ২০১৯ সালেও আলিপুরদুয়ার লোকসভায় বিজেপি জয়লাভ করেছে, কেন্দ্রে ১২ বছরের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে বলছি কাজের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। যাঁরা ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচন করেন, তাঁদেরকে রিপোর্ট কার্ড দেখানো জনপ্রতিনিধিদের কর্তব্য।" তাঁর আরও সংযোজন, "এখন ভোট এসেছে। পরিযায়ী বিজেপি নেতারা আসবেন। গত পাঁচ বছরে বাংলার আবাস যোজনায় ১০ পয়সা দিয়েছে প্রমাণ করতে পারলে আমরা ভোট চাইব না। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলার মানুষের অ্যাকাউন্টে ৫ পয়সা সাহায্য করেছে প্রমাণ করতে পারলে বুঝব বিজেপির বুকের পাটা আছে।"

Advertisement

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, "আমাদের সরকারের সঙ্গে বিজেপির সরকারের বিস্তর ফারাক আছে। আমরা আলিপুরদুয়ার, ফালাকাটায় গত বিধানসভা ভোটে জিতিনি। কিন্তু তার জন্য আমরা ফালাকাটা, আলিপুরদুয়ারের কোনও মা-বোনেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকাইনি। কিন্তু ২০২১ সালে বিজেপি এরাজ্যে জিততে পারেনি বলে বাংলার আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা, জলের টাকা আটকে দিয়েছে। রিমোট টিপে বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে বিজেপি। এবার ইভিএম টিপে তার জবাব দেবেন আপনারা।"

এদিন ফালাকাটা মিলরোডের মাঠে জনসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোটের পরে ১০০০ টাকার গ্যাস ২০০০ টাকায় বিক্রি হবে। আমি মিথ্যে বললে আগামী এক বছর গ্যাসের দাম, পেট্রোলের দাম বাড়বে না, নোটিফিকেশন দিয়ে তা ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার।" এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফালাকাটায় পাকা সেতু ও পুরসভার স্থায়ী ভবন নির্মাণ ও পরিকাঠামো তৈরির প্রতিশ্রুতিও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement