shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

মমতাকে লাগাতার নিশানা, রাহুলের কথা শুনছেন না 'অবাধ্য' অধীর!

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা, তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মমতার বিরুদ্ধে যাতে দলের কেউ কোনও মন্তব্য না করেন বা তৃণমূলের পরাজয়ে কেউ আনন্দ উচ্ছ্বাস না করেন সেই বার্তা দিচ্ছেন রাহুল গান্ধী।
Published By: Subhankar PatraPosted: 05:02 PM May 07, 2026Updated: 06:38 PM May 07, 2026

ধারাবাহিকভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। প্রথমে বলেছিলেন, "ঘাড় ধাক্কা দিয়ে যতক্ষণ না তাড়ানো যাবে ততক্ষণ এই মুখ্যমন্ত্রী যাবেন না।" পরের দিনই মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়া প্রসঙ্গে "নাটকবাজি করছেন" বলে কটাক্ষ করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরি।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরাজয়ের পর পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা, তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মমতার বিরুদ্ধে যাতে দলের কেউ কোনও মন্তব্য না করেন বা তৃণমূলের পরাজয়ে কেউ আনন্দ উচ্ছ্বাস না করেন সেই বার্তা দিচ্ছেন রাহুল গান্ধী। সেই সময়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর চৌধুরির ভিন্ন সুর! কংগ্রেসের পার্টি লাইনের বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আক্রমণ নিয়ে রাজনীতিতে মহলে চর্চা।

বুধবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরী বলেন, "একদিকে বলা হচ্ছে অন্যায় করে হারিয়েছে, ইস্তফা দেবেন না। অন্যদিকে বিরোধী দলনেতা খুঁজছেন। এটা হচ্ছে রাজনৈতিক নাটক। তৃণমূলের যাঁরা জিতেছেন বা যাঁরা হেরেছেন, তাঁরা সবাই বলুন আমরা সবাই মানছি না। তৃণমূল যদি মনে করে এই নির্বাচন অনৈতিক হয়েছে, চুরি হয়েছে প্রয়োজনে বয়কট করে দিন।" অধীর বলেন, "কংগ্রেস আগেই ভোট চুরি নিয়ে সরব হয়েছিল। ভোট চোর গোদি ছোড় রাহুল গান্ধী প্রথম কথা বলেছিলেন। তখন কেউ সমর্থন করেনি। এখন হেরে যাওয়ার পর মনে হচ্ছে ভোট চুরি হয়েছে। আপনি একা মেনে কী করবেন, এটা নাটক ছাড়া কিছু নয়। আপনি তা হলে আদালতে যান, আপনি তো আইনজীবী, আপনার পক্ষে সওয়াল করুন। নাটক করার কোনও মানে হয় না। পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্য রয়েছে। আমি হেরেছি কিন্তু আমি ছাড়ব না, এটা প্রলাপ ছাড়া আর কিছু নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement