shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

ভোট মিটতেই পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

রাজ্যে নির্বাচনের তদারকিতে বিশেষ পর্যবেক্ষক হিসেবে সুব্রত গুপ্ত ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে এন কে মিশ্রকে দায়িত্ব দিয়েছিল কমিশন।
Published By: Arpita MondalPosted: 04:53 PM May 07, 2026Updated: 06:41 PM May 07, 2026

নির্বিঘ্নে মিটেছে নির্বাচন। ফলপ্রকাশও হয়ে গিয়েছে। বাংলার নির্বাচনে নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। রাজ্যে নির্বাচনের তদারকিতে বিশেষ পর্যবেক্ষক হিসেবে সুব্রত গুপ্ত ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে এন কে মিশ্রকে দায়িত্ব দিয়েছিল কমিশন। বৃহস্পতিবার দু'জনকেই চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন।

Advertisement

বৃহস্পতিবার চিঠিতে কমিশন জানায়, 'যেহেতু রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া এখন শেষ হয়েছে। তাই বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সুব্রত গুপ্ত ও এনকে মিশ্র দু'জনকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল কমিশন। সেই দায়িত্ব পালন করেছেন তাঁরা।'

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু সময় থেকেই বিশেষ রোল পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল সুব্রত গুপ্তকে। সুষ্ঠুভাবে নিজের দায়িত্ব পালন করায় তাঁকে বাংলার নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয় কমিশন। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্রকে। এ রাজ্যে ভোট মিটতেই দু'জনকেই পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement