shono
Advertisement
West Bengal Elections 2026

জোটসঙ্গী আইএসএফের প্রার্থী আরাবুল, ক্যানিং পূর্বে পালটা প্রার্থী দেওয়ার দাবি, 'ফাঁপরে' সিপিএম

জোট শরিক আইএসএফের হয়ে টিকিট লাভের পর স্বাভাবিকভাবেই পার্টির অন্দরে ও বাইরেও চাপে পড়েছে সিপিএম। এ যেন আলিমুদ্দিনের কাছে কার্যত ধর্মসংকট!
Published By: Subhankar PatraPosted: 12:34 PM Mar 25, 2026Updated: 01:23 PM Mar 25, 2026

বামেদের জোটসঙ্গী আইএসএফে যোগ দেওয়ার পর আরাবুল ইসলামকে (Arabul Islam) নিয়ে চরম ফাঁপরে পড়েছে সিপিএম (CPM)। যে আরাবুলের ক্রিয়াকলাপের বিরুদ্ধে এতদিন লড়াই ছিল, আর এখন সেই আরাবুলকে ভোট (West Bengal Elections 2026) দিতে হবে? চাপে পড়ে সিপিএমের মধ্যে থেকেই আওয়াজ উঠল ক্যানিং পূর্বে সিপিএমের তরফে প্রার্থী ঘোষণা করা হোক। কর্মীরা জানাচ্ছে, কোনওভাবেই আরাবুলকে সমর্থন করা যাবে না।

Advertisement

ভাঙড়ের একদা ডাকাবুকো তৃণমূল নেতা ক'দিন আগেই আইএসএফে নাম লিখিয়েছেন। সোমবার ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করে দিয়েছে নওশাদ সিদ্দিকির দল। অর্থাৎ যে আরাবুলের কীর্তিকলাপ নিয়ে সিপিএম দীর্ঘদিন সরব ছিল, এখন সেই নেতাই তাঁদের শরিক দলের প্রার্থী। এটাই মানতে পারছে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি।

আইএসএফে যোগ দিয়েই বিধানসভা ভোটে (West Bengal Elections 2026) বাম-জোটের টিকিট পেলেন ভাঙড়ের একসময়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তৃণমূলে থাকাকালীন এই আরাবুলের বিরুদ্ধেই সব থেকে বেশি সোচ্চার ছিল বামফ্রন্ট। কথায় কথায় তাঁর শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নানা কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করতে বাধেনি। এবার তাদেরই জোট শরিক আইএসএফের হয়ে টিকিট লাভের পর স্বাভাবিকভাবেই পার্টির অন্দরে ও বাইরেও চাপে পড়েছে সিপিএম। এ যেন আলিমুদ্দিনের কাছে কার্যত ধর্মসংকট!

ভাঙড়ের একদা ডাকাবুকো তৃণমূল নেতা ক'দিন আগেই আইএসএফে নাম লিখিয়েছেন। সোমবার ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করে দিয়েছে নওশাদ সিদ্দিকির দল। অর্থাৎ যে আরাবুলের কীর্তিকলাপ নিয়ে সিপিএম দীর্ঘদিন সরব ছিল, এখন সেই নেতাই তাঁদের শরিক দলের প্রার্থী। এটাই মানতে পারছে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি। জেলা পার্টির তরফে থেকে এমন বার্তাও এসেছে যে, ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থীকে তারা বয়কট করবে। সেখানে আলিমুদ্দিন যাতে দ্রুত সিপিএমের কাউকে প্রার্থী ঘোষণা করে সেই দাবিও তোলা হয়েছে জেলা সিপিএমের তরফে। পার্টি সূত্রে এমনই খবর।

এমনও খবর, আরাবুলের পালটা কাকে দাঁড় করানো হবে তা নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছে স্থানীয় পার্টি নেতৃত্ব। শুধু সিপিএমই নয়, বামফ্রন্টের শরিকরাও চাইছে না ক্যানিং পূর্বে আইএসএফের প্রার্থীকে সমর্থন করতে। পার্টির নিচুতলার চাপেই মূলত ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থীকে সমর্থন না করার সিদ্ধান্তই নিতে চলেছে সিপিএমের রাজ্য নেতৃত্ব। তাছাড়া, কিছু আসনে আইএসএফের তরফে প্রার্থী ঘোষণা করে দেওয়া নিয়ে চরম ক্ষুব্ধ সিপিএম-সহ বামফ্রন্ট। আইএসএফের তরফে কিছুটা একতরফাভাবে আসন ঘোষণা করে দেওয়া নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, "এমন আসন রয়েছে যেখানে বামফ্রন্টের শরিকদলের দাবি রয়েছে। একতরফাভাবে কিছু হয় না।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement