shono
Advertisement
West Bengal Assembly Election

রবিবাসরীয় প্রচারে 'দিদি'র পাশে দাঁড়াতে বঙ্গে কেজরি, আজ তৃণমূলের প্রচারে তেজস্বী-হেমন্তরা

বঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন ২৯ এপ্রিল। ১৪২টি আসনে ভোট রয়েছে। ২৭ তারিখ প্রচারের শেষ দিন। তার আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে রাজ্যে আসছেন কেজরিওয়াল-সহ বিজেপি বিরোধী নেতারা।
Published By: Subhankar PatraPosted: 01:15 PM Apr 25, 2026Updated: 02:34 PM Apr 25, 2026

বঙ্গভোটের শেষ দফার প্রচারে রবিবার তৃণমূলের সমর্থনে প্রচারে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন। পাশের কেন্দ্রের তৃণমূল প্রার্থীরাও থাকবেন বলে খবর। পাশাপাশি আজ, শনিবার প্রচারে রাজ্যে আসছেন রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল পাঁচটায় গুরু রবিদাস পার্কের পিছনে সভা করবেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিলজলা রোডে তাঁর সভা রয়েছে। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে। আগেই জানা গিয়েছিল, প্রচারের শেষলগ্নে রাজ্যে আসবেন কেজরি। ২৬ ও ২৭ এপ্রিল সভা করবেন আপ নেতা।

বঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন ২৯ এপ্রিল। ১৪২টি আসনে ভোট রয়েছে। ২৭ তারিখ প্রচারের শেষ দিন। তার আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে রাজ্যে আসছেন কেজরিওয়াল-সহ বিজেপি বিরোধী নেতারা।

অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি তৃণমূলের হয়ে প্রচারে আসছেন আরজেডির কার্যকরী সভাপতি তেজস্বী যাদব। আজ, শনিবার দুপুর ৩টে নাগাদ বরাহনগরের আলমবাজার মোড়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন। এরপর ৪টে নাগাদ উত্তর কলকাতার জোড়াসাঁকোয় সভা করবেন। তারপর ৬ থেকে রাসবিহারীর এলাকায় প্রচার করবেন তিনি। তেজস্বীর পাশাপাশি রাজ্যে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন। চন্দনগরের ভদ্রেশ্বরে সাড়ে ৫টা নাগাদ সভা করবেন তিনি। এরপর শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে ওয়েলিংটন ময়দানে সভা করবেন তিনি।

বঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন ২৯ এপ্রিল। ১৪২টি আসনে ভোট রয়েছে। ২৭ তারিখ প্রচারের শেষ দিন। তার আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে রাজ্যে আসছেন কেজরিওয়াল-সহ বিজেপি বিরোধী নেতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement