shono
Advertisement
Pool car

ভোটের কাজে পুলকার, সোম থেকে স্কুলে স্কুলে অনলাইন ক্লাস

রাস্তা থেকে পুলিশের গাড়ি ধরপাকড়ের প্রতিবাদে শুক্রবার এমনিতেই বন্ধ ছিল পুলকার। ফলে পড়ুয়াদের স্কুলে পৌঁছোতে যথেষ্টই বেগ পেতে হয়েছে। একাধিক স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে, ২৯ এপ্রিল ভোট। মাঝে আবার আছে ১ মে-র ছুটি। রাস্তাতেও গাড়ি পাওয়া যাবে না। ফলে ভোট সপ্তাহে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত।
Published By: Sayani SenPosted: 12:39 PM Apr 25, 2026Updated: 12:39 PM Apr 25, 2026

পুলকার বন্ধ। রাস্তায় সরকারি-বেসরকারি বাসেরও আকাল। ফলে শুক্রবার সকালে স্কুলে পৌঁছোতে কালঘাম ছুটলো পড়ুয়াদের। বেশিরভাগ ছাত্র ছাত্রীরই হল লেট। সোমবার থেকে সমস্ত স্কুলবাস এবং পুলকারই ভোটের কাজে চলে যাবে। ফলে সমস‌্যা আরও বাড়বে। সেকথা মাথায় রেখেই ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার সমস‌্যা এড়াতে সোমবার থেকে কলকাতার বেশিরভাগ স্কুলই অনলাইনে ক্লাস চালু করছে। ভোটের ফলাফলের দিন মানে ৪ মে পর্যন্ত এভাবেই ক্লাস হবে।

Advertisement

পুলকার সংগঠনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সাউথ পয়েন্ট, ডিপিএস, বালিগঞ্জ শিক্ষা সদন, শ্রী শ্রী অ‌্যাকাডেমি, ক‌্যালকাটা বয়েজের মতো বেশিরভাগ স্কুলই সোমবার থেকেই অনলাইনে ক্লাস নেবে বলে জানিয়েছে। ৪ তারিখ পর্যন্ত বাড়ি থেকেই ক্লাস করবে পড়ুয়ারা। পাশাপাশি বেসরকারি বাসমালিকরা জানাচ্ছেন, সোমবার থেকে প্রায় ৮০ শতাংশ বাসই নিয়ে নেওয়া হবে ভোটের কাজের জন‌্য। ফলে রাস্তায় বেরিয়ে অফিস যেতে চরম সমস‌্যায় পড়বেন নিত‌্যযাত্রীরা। বাসমালিকরা জানাচ্ছেন, দুর্ভোগ চলবে ভোটের ফলাফলের পরদিন মানে ৫ মে পর্যন্ত। ৬-৭ তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

রাস্তা থেকে পুলিশের গাড়ি ধরপাকড়ের প্রতিবাদে শুক্রবার এমনিতেই বন্ধ ছিল পুলকার। ফলে পড়ুয়াদের স্কুলে পৌঁছোতে যথেষ্টই বেগ পেতে হয়েছে। একাধিক স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে, ২৯ এপ্রিল ভোট। মাঝে আবার আছে ১ মে-র ছুটি। রাস্তাতেও গাড়ি পাওয়া যাবে না। ফলে ভোট সপ্তাহে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত। পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশনের তরফে সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বলেন, ‘‘সোমবার থেকে সমস্ত পুলকার বন্ধ। বেশিরভাগ স্কুলই জানিয়েছে ভোটের ফলাফলের পর স্কুল খুলবে। এই ক’দিন অনলাইনে ক্লাস হবে।’’

বাসমালিকরা জানিয়েছেন, রাস্তায় বেরিয়ে বাস পেতে আগামী কিছুদিন দুর্ভোগে পড়তে হবে মানুষকে। গোটা পরিস্থিতি স্বাভাবিক হবে ভোটের ফলাফল বেরোনোর পর। এদিকে সোমবার থেকে বাস নিলেও কথামতো বাসভাড়া এবং চালক খালাসির খোড়াকিবাবদ অগ্রিম টাকা নির্বাচন কমিশন বাসমালিদের এখনও দেয়নি বলে অভিযোগ উঠেছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ‌্যায়, সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা, প্রত্যেকেই বলেন, কমিশন কথা রাখেনি। বাসমালিকরা গাড়ি পাঠানোর আগে প্রাপ‌্য পাননি। বলেছিল গাড়ি পাঠানোর আগে ৯০ শতাংশ টাকা দিয়ে দিবে। কিন্তু শুক্রবারও সে টাকা ঢোকেনি মালিকদের অ‌্যাকউন্টে। তবে কমিশন সূত্রে খবর সেই টাকা সোমবারের মধ্যে তারা পেয়ে যাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement