shono
Advertisement
Kaliganj

নিহত তামান্নার মা প্রার্থী হওয়ায় ক্ষোভ, কালীগঞ্জের পার্টি অফিসে ভাঙচুর 'বিক্ষুব্ধ' সিপিএম কর্মীদের

সোমবারই কালীগঞ্জের সিপিএম প্রার্থী হিসেবে ৯ বছরের নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা করেছেন বিমান বসু।
Published By: Sucheta SenguptaPosted: 01:00 PM Mar 17, 2026Updated: 03:34 PM Mar 17, 2026

রাজনৈতিক সংঘর্ষের বলি হতে হয়েছে ছোট্ট মেয়েকে। এমন শোক জীবনে ভোলার নয়। চোখের জল সামলে এমন অঘটনের প্রতিশোধ নেওয়ার দৃঢ় মানসিকতাও সকলের থাকে না। কিন্তু আগাগোড়া বামপন্থায় বিশ্বাসী সাবিনা ইয়াসমিনের আছে। তিনি শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস রাখেন। মনে করেন, লাল পতাকাই মেয়ের রক্তের জবাব দেবে। সেই অটুট বিশ্বাসের জন্য তাঁকে এবারের নির্বাচনে প্রার্থী করেছে সিপিএম। কালীগঞ্জ থেকে লড়বেন নিহত শিশু তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে মানতে নারাজ সিপিএমের স্থানীয় কর্মীরা। এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কালীগঞ্জে দলের কার্যালয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। পার্টি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে কার্যত তাণ্ডব চলল!

Advertisement

কালীগঞ্জে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর।

কালীগঞ্জ থেকে সিপিএমের হয়ে লড়বেন নিহত শিশু তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে মানতে নারাজ সিপিএমের স্থানীয় কর্মীরা। এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কালীগঞ্জে দলের কার্যালয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। পার্টি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে কার্যত তাণ্ডব চলল!

২০২৫ সালের ২৩ জুন, কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। স্বাভাবিকভাবেই এই ঘটনা তোলপাড় পড়ে যায়। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশও দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে। ২৪ ঘণ্টার মধ্যেই বোমাবাজির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। মেয়ের শোকে গত ডিসেম্বরে আত্মহত্যারও চেষ্টা করেন তিনি। বরাতজোরে প্রাণে বাঁচেন তিনি। এরপরই মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সাবিনা।

সোমবার বামেদের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল, এবার সিপিএমের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন সেই সাবিনা ইয়াসমিন। প্রার্থীদের নাম ঘোষণার সময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “কালীগঞ্জে প্রার্থী হচ্ছেন এক শহিদ কন্যার মাতা, সাবিনা ইয়াসমিন।” কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে গ্রহণ করতে নারাজ দলের নিচুস্তরের কর্মীরা। তাঁদের দাবি, উনি সিপিএমের সঙ্গে যোগাযোগ রাখেন না। সংগঠনের সঙ্গে যুক্ত নন। তাই তাঁকে প্রার্থী হিসেবে মানবেন না। এই দাবিতে মঙ্গলবার সকালে কালীগঞ্জের সিপিএম পার্টি অফিসে কার্যত তাণ্ডব চালালেন দলের নিচুতলার কর্মীরা। চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এনিয়ে এখনও প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement