shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

আর জি কর কাণ্ডে টালার বিতর্কিত প্রাক্তন ওসি 'স্বচ্ছ'? কমিশনের নয়া নির্দেশিকায় জোর বিতর্ক

পর্ণশ্রী থানার ওসির দায়িত্বে কমিশন নিয়ে আসে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। রবিবার রাতে প্রকাশিত হওয়া বদলির তালিকায় তাঁর নাম ছিল ৬ নম্বরে। বিতর্কের মুখে পড়ে রাতারাতি নোটিস প্রত্যাহার নির্বাচন কমিশনের।
Published By: Sayani SenPosted: 10:12 AM Mar 30, 2026Updated: 02:26 PM Mar 30, 2026

কলকাতা পুলিশের ৩১টি থানার ওসিকে সরানোর ক্ষেত্রেও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল নির্বাচন কমিশন। পর্ণশ্রী থানার ওসির দায়িত্বে কমিশন নিয়ে আসে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। রবিবার রাতে প্রকাশিত হওয়া বদলির তালিকায় তাঁর নাম ছিল ৬ নম্বরে। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar Case) সময় অভিজিৎ মণ্ডল ছিলেন টালা থানার ওসি। তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তালিকা প্রকাশ হওয়ার পর কমিশনের অন্দরেই হইচই পড়ে যায়। যেখানে এখনও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে, সেখানে তাঁকে কীভাবে থানার ওসি হিসাবে নিযুক্ত করা হল, তা নিয়ে নির্বাচন কমিশনেই (Election Commission) প্রশ্ন ওঠে।

Advertisement

কমিশন সূত্রের খবর, এর পরই বেশি রাতে তড়িঘড়ি সিইও অন্যান্য আধিকারিকদের হোয়াটসঅ্যাপ করে জানান, অনিচ্ছাকৃতভাবে অভিজিৎ মণ্ডলের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। তিনি থানায় যোগ দেবেন না। পর্ণশ্রী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকই নিজের জায়গায় থেকে যাবেন। পুলিশ মহলেরই খবর, যে ইন্সপেক্টরদের নির্বাচন কমিশন বিভিন্ন থানার ওসি হিসাবে দায়িত্ব দিয়েছে, তাঁদের একটি বড় অংশেরই সেভাবে থানায় কাজ করার অভিজ্ঞতা নেই। এর পরই বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে যে, নির্বাচন কমিশন কোনও হোমওয়ার্ক না করেই ইচ্ছামতো আধিকারিকদের রদবদল করছে। এটা আদৌ নির্বাচন কমিশনের পেশাদারিত্বের পরিচয় দেয় না।

এদিন বদল করা হয়েছে দক্ষিণ কলকাতার ভবানীপুর, কালীঘাট থেকে শুরু করে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট, বউবাজার, মুচিপাড়া, উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ভাঙড়, পোলেরহাট থানার ওসিকে। ভবানীপুর থানার নতুন ওসি হলেন এসটিএফের ইন্সপেক্টর সৌমিত্র বসু। উৎপলকুমার ঘোষ হলেন ন কালীঘাট কালীঘাট থানার থানার নতুন নতুন। ওসি। আমহার্স্ট স্ট্রিট থানার নতুন ওসি হয়েছেন শুভদীপ চক্রবর্তী। নিরুপম নাথকে একই সঙ্গে মানিকতলা ও পার্ক স্ট্রিট থানার ওসি ঘোষণা করায় বিভ্রান্তি হয়। প্রিয়ঙ্কর চক্রবর্তী হলেন আলিপুর থানার ওসি। সোমনাথ বিশ্বাস হয়েছেন একবালপুর থানার ওসি। ফৈয়াজ আহমেদ হলেন হরিদেবপুর থানার ওসি। প্রসেনজিৎ ধর হয়েছেন রাজাবাগান থানার ওসি। দিলীপ সরকার হয়েছেন গার্ডেনরিচ থানার ওসি। মনোজকুমার বিশ্বাস হয়েছেন নারকেলডাঙা থানার ওসি। তাপস মণ্ডল হলেন এন্টালি থানার ওসি। জোড়াসাঁকো থানার ওসি হলেন গোয়েন্দা বিভাগের সুশান্ত মণ্ডল।

পাটুলি থানার ওসি হয়েছেন জয়ন্ত সরকার। গড়িয়াহাট থানার ওসি হয়েছেন প্রশান্ত মজুমদার। গিরিশ পার্ক থানার ওসি হয়েছেন সিকিউরিটি কন্ট্রোলের সুমিত ঘোষ। নিউ মার্কেটের ওসি হলেন রিজার্ভফোর্সের প্রবীরচন্দ্র মণ্ডল। হেয়ার স্ট্রিট ওসি হয়েছেন রাজীব সাহু, বউবাজার থানার থানার ওসি হলেন রাজীব সরকার, ওয়াটগঞ্জ থানার ওসি হয়েছেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, টালিগঞ্জ থানার ওসি হলেন সুমন নস্কর। লেক থানার নতুন ওসির পদে এলেন গৌরাঙ্গ হালদার। তারাতলা থানার ওসি হয়েছেন কৌশিক সিংহরায়, বেহালা থানার ওসি হলেন জয়ন্ত মুখোপাধ্যায়। ট্রাফিকের ওসি লোপসাং শেরিং ভুটিয়া হলেন ঠাকুরপুকুর থানা, সুনীল দেবনাথ হলেন বড়বাজার থানার ওসি। শুভম গুহ হয়েছেন পোলেরহাট থানার ওসি, পিটিএসের দেবকুমার বন্দ্যোপাধ্যায় হয়েছেন ভাঙড় থানার ওসি। অরিন্দম পান্ডাকে নাদিয়াল থানা ও জ্যোতির্ময় বসুকে মুচিপাড়া থানার ওসির পদে এনেছে নির্বাচন কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement