shono
Advertisement
Bengal Election 2026

অন্ধকারে ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ! কবে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? জানাল কমিশন

এদিকে অবসরপ্রাপ্ত যে সব আমলা রাজ্য সরকারের বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন তাঁদের তালিকা চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
Published By: Subhankar PatraPosted: 07:05 PM Mar 17, 2026Updated: 09:40 PM Mar 17, 2026

অন্ধকারে ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ! তাঁদের কী হবে সেই প্রশ্ন ওঠেছে। মঙ্গলবার উচ্চ স্তরের বৈঠকের পর নির্বাচন কমিশনের প্রধান পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, শুক্রবার বা শনিবার প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। এখনও পর্যন্ত ২০ লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কয়েকদিনের মধ্যে ট্রাইবুনাল গঠন করা হবে বলেও জানিয়েছেন সুব্রত। এ দিকে, অবসরপ্রাপ্ত যে সব আমলা রাজ্য সরকারের বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন তাঁদের তালিকা চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া উচ্চস্তরের কমিটির সঙ্গে বৈঠক করেন  মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল ও কমিশনের প্রধান পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। উপস্থিত ছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেই বৈঠক থেকে বেরিয়ে সুব্রত বলেন, "শুক্র বা শনিবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। ২০ লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে।" তবে সিইও মনোজকুমার আগরওয়াল কিছু বলতে চাননি।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার তালিকা প্রকাশের পর দেখা যায় ৬০  লক্ষের নাম 'বিচারাধীন' রয়েছে। তাঁদের নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই প্রধান বিচারপতি বিচারকদের নিয়োগ করেন। তাঁরা কাজ করছেন। এ দিকে নির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন। তবে এই ভোটারদের কী হবে ওঠে সেই প্রশ্ন। কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভোটের আগের দিন পর্যন্ত যাঁদের নাম নিষ্পত্তি হবে তাঁরা ভোট দিতে পারেন। এই আবহে শুক্রবার বা শনিবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement