ভোট (WB Assembly Election 2026) মিটতেই ফের ভোলবদল হুমায়ুন কবীরের! তৃণমূলের দিকে 'সন্ধি'র হাত বাড়ালেন শাসক শিবির থেকে বহিষ্কৃত নেতা। ফলপ্রকাশের দু'দিন আগেই রীতিমতো বিস্ফোরক দাবি করলেন আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। জানালেন, তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন তিনি। তবে তার জন্য দিলেন শর্তও। পাশাপাশি শনিবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যথেষ্ট আক্রমণ করেছেন হুমায়ুন কবীর।
শনিবার বহরমপুরে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো বলেন, ‘‘তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না। তাহলে তখন সমর্থন করার ভাবনাচিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনার উপর ভরসা আছে কোথাও কোনও সমস্যা হবে না।''
শনিবার বহরমপুরে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো বলেন, ‘‘তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না। তাহলে তখন সমর্থন করার ভাবনাচিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনার উপর ভরসা আছে কোথাও কোনও সমস্যা হবে না।'' মমতা-অভিষেকের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‘চৌঠা মে-র পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্দিরের সংকীর্তন করবে।''
ভোটের (WB Assembly Election 2026) বেশ কয়েকদিন আগে দলবিরোধী মন্তব্যের জেরে তৃণমূল থেকে বহিষ্কৃত হন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এরপর নিজের দল আমজনতা উন্নয়ন পার্টি গঠন করেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ১৮২ আসনে প্রার্থী দেয় দলটি। কিন্তু ভোটের আগে আগেই প্রায় ৮০ আসনে প্রার্থীরা সরে যান। দল ছেড়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। ফলে লড়াইয়ের আগেই কার্যত ছত্রাখান হয়ে যায় হুমায়ুনের দলটি। এর মাঝে আবার তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে মোটা অঙ্কের 'ডিল' সংক্রান্ত হুমায়ুনের ভিডিও ভাইরাল হওয়ায় মুখ পোড়ে। তার জেরেই দল এমন ছন্নছাড়া হয়ে যায়।
তবে ভোট মিটতে না মিটতেই ফের সুরবদল হুমায়ুনের। এবার তাঁর মুখে সন্ধির প্রস্তাব! তৃণমূলের সরকার গঠনে সঙ্গে থাকার বার্তা দিলেন। তবে তাঁর শর্ত, ‘‘তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না। তাহলে তখন সমর্থন করার ভাবনাচিন্তা করব।''
