shono
Advertisement
West Bengal Elections 2026

হুমায়ুনকে 'হুইসল' ধরাল কমিশন, ওয়েইসিকে পাশে নিয়ে নির্বাচনী প্রতীক উদ্বোধন আম জনতা উন্নয়ন পার্টির

আজ, বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতীক উদ্বোধন করেন হুমায়ুন। উপস্থিত ছিলেন জোটসঙ্গী মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
Published By: Subhankar PatraPosted: 01:15 PM Mar 25, 2026Updated: 02:33 PM Mar 25, 2026

অবশেষে নির্বাচনী প্রতীক পেল হুমায়ুন কবীরের (Humayun Kabir) দল আম জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনকে 'হুইসল' ধরিয়েছে নির্বাচন কমিশন। হুমায়ুনের দলের নির্বাচনী প্রতীক 'হুইসল'। আজ, বুধবার  আনুষ্ঠানিকভাবে প্রতীক উদ্বোধন করেন হুমায়ুন। উপস্থিত ছিলেন জোটসঙ্গী মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

Advertisement

আজ, বুধবার নির্বাচনী প্রতীক সামনে নিয়ে আসেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। সঙ্গে ছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁকে বড় দাদা বলে সম্বোধন করেন হুমায়ুন। পাশাপাশি আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের সঙ্গে জোট বেঁধে এইবারের বিধানসভায় তাঁর দল লড়াই করবে বলে জানিয়েছেন হুমায়ুন। মিমের সঙ্গে জোট বেঁধে সভার কথাও ঘোষণা করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে সভা। প্রথম সভা হবে ভরতপুরে।

এবারের নির্বাচনে (West Bengal Elections 2026) ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম জনতা উন্নয়ন পার্টি। ১৫৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দিয়েছে হুমায়ুন। তবে এবার ভরতপুর নয়, মুর্শিদাবাদের দুই কেন্দ্র রেজিনগর ও নওদা থেকে  লড়বেন হুমায়ুন কবীর। জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলির মধ্যে মিম-কে কতগুলি আসন ছাড়া হবে? সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। এই সবকিছু চললেও এতদিন নির্বাচনী প্রতীক ছিল না হুমায়ুনের কাছে। আজ, বুধবার সেই প্রতীক সামনে আনলেন তিনি। হুমায়ুনের নতুন চিহ্ন হতে চলেছে হুইসল।

উল্লেখ্য, তৃণমূল থেকে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। নাম দেন আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করেন। বাংলায় বাবরি মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর করেন হুমায়ুন। যা বঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। এবার 'মিম'কে সঙ্গে নিয়ে ভোটের (West Bengal Elections 2026) লড়াইয়ে নামছে হুমায়ুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement