shono
Advertisement
West Bengal Assembly Election

গণনায় ঝুঁকি এড়ানোর চেষ্টা, ৪৮ ঘণ্টার জন্য উত্তরে বন্ধ ভারত-ভুটান সীমান্ত

আগামী কাল, সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে স্ট্রংরুমগুলিতে। গণনাকেন্দ্রগুলিও কড়া নজরদারি, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবার ভোটগণনা ও ফলপ্রকাশের দিনে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হল ভারত-ভুটান সীমান্ত।
Published By: Suhrid DasPosted: 04:42 PM May 03, 2026Updated: 04:42 PM May 03, 2026

আগামী কাল, সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে স্ট্রংরুমগুলিতে। গণনাকেন্দ্রগুলিও কড়া নজরদারি, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবার ভোটগণনা ও ফলপ্রকাশের দিনে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হল ভারত-ভুটান সীমান্ত। বাংলার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের আন্তর্জাতিক সীমান্ত ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করা হল।

Advertisement

উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সীমান্ত দিয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ, গাড়ি যাতায়াত করে। জলপাইগুড়ির চামুর্চি, আলিপুরদুয়ারের ফুন্টশলিং এলাকায় গণনাকেন্দ্র হয়েছে। সেই কারণে নিরাপত্তার কারণে এবার সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। আজ, সোমবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ৬টা পর্যন্ত সীমান্ত থাকছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকাতে বিশেষ নজরদারিও থাকছে।

জানা গিয়েছে, জলপাইগুড়ির চামুর্চি, আলিপুরদুয়ারের ফুন্টশলিং সীমান্ত দিয়ে সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচল এই ৪৮ ঘণ্টা কঠোরভাবে নিষিদ্ধ থাকছে। জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে সীমান্ত পারাপার করা যেতে পারে। তবে সেক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত উপযুক্ত কাগজপত্র থাকতে হবে। পর্যটকদের সীমান্ত পেরতে হলে বৈধ কাগজপত্র থাকতে হবে। অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে যথাযথ চেকিংয়ের পর অনুমতি দেওয়া হতে পারে। সেই বার্তা দেওয়া হয়েছে। তবে এই সময়ে ভুটান ভ্রমণ বা সীমান্ত পারাপারের পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখার পরামর্শ কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে গত ২৩ এপ্রিল উত্তরবঙ্গে ভোট ছিল। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীদের আনাগোনা এবং আগ্নেয়াস্ত্র পাচার রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে সেসময়ও সীমান্ত বন্ধ রাখা হয়েছিল। কড়া নজরদারি ছিল সীমান্ত এলাকায়। ভুটান সীমান্তের সুরক্ষায় এসএসবি মোতায়েন রয়েছে। নাকাচেকিংয়ের মাধ্যমে কড়া নজরদারি চালচ্ছে আধাসামরিক বাহিনী। ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন। তার মধ্যে রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত এবং অসম ও বিহার সংলগ্ন ৫৪টি বিধানসভা কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement