আসন্ন বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের ভোট 'কাটাকুটি' খেলতে ঝাঁপিয়ে পড়ছে ঝাড়খণ্ডের 'টাইগার' বাহিনী! চার জেলার মোট ১১ টি আসনে প্রার্থী দেবে জয়রাম মাহাতোরে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চা। গত সপ্তাহে পুরুলিয়ার ঝালদার নতুন কার্যালয়ে রাজ্য কমিটির বৈঠক থেকে ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক 'টাইগার' ওরফে জয়রাম মাহাতোর দল জেএলকেএম সিদ্ধান্ত নিয়েছে, পুরুলিয়ার সবকটি অর্থাৎ ৯ টি বিধানসভা, সেইসঙ্গে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের একটি করে মোট ১১ টি বিধানসভায় তাঁরা লড়বেন। সেই নিরিখে ১১ টি বিধানসভার পর্যবেক্ষকের নামও ঘোষণা করা হয়।
ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক 'টাইগার' ওরফে জয়রাম মাহাতোর দল জেএলকেএম সিদ্ধান্ত নিয়েছে, পুরুলিয়ার সবকটি অর্থাৎ ৯ টি বিধানসভা, সেইসঙ্গে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের একটি করে মোট ১১ টি বিধানসভায় তাঁরা লড়বেন। সেই নিরিখে ১১ টি বিধানসভার পর্যবেক্ষকের নামও ঘোষণা করা হয়।
রাজ্য কমিটির বৈঠক থেকে জানা যায়, পুরুলিয়ার ৯ টি আসন, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ও পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে থেকে লড়াই করবে টাইগারের দল। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা সূত্রে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও এদিনের বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে। তার আগে ঝালদার তুলিনে জনসভা করার কথা টাইগারের।
ওই বৈঠকে পুরুলিয়া জেলা কমিটিও হাজির ছিল। পুরুলিয়ার ৯ টি বিধানসভায় কিভাবে লড়াই হবে তা কমিটির তরফে এই জেলার দুই অঞ্চল পূর্বাঞ্চলের সভাপতি সজল মাহাতো ও পশ্চিমাঞ্চলের গোপালচন্দ্র মাহাতোকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার পুরুলিয়ার পশ্চিমাঞ্চলের সভাপতি গোপালচন্দ্র মাহাতো জানান, "জঙ্গলমহলে ১১ টি আসনে আমরা লড়াই করব, তারই প্রস্তুতি চলছে।"
এবার ঝালদার তুলিনে ওই সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সভার দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও চলতি মাসের ২১ বা ২২ তারিখে ওই সভা হতে পারে তুলিনের উহুপিড়ি ময়দানে। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার পশ্চিমাঞ্চলের সভাপতি গোপালচন্দ্র মাহাতো বলেন, "আমরা দলের সুপ্রিমোকে জানিয়েছি ২১ বা ২২ মার্চ ঝালদার তুলিনে সভা করতে চাই। আশা করছি, এই দু'দিনের মধ্যে কোনও একটি দিন চূড়ান্ত হয়ে যাবে। আমাদের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ওই রাজনৈতিক সভার জন্য আমাদের প্রচার শুরু হয়ে গিয়েছে। চলছে প্রস্তুতি।"
ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার পশ্চিমাঞ্চলের সভাপতি গোপালচন্দ্র মাহাতো বলেন, "আমরা দলের সুপ্রিমোকে জানিয়েছি ২১ বা ২২ মার্চ ঝালদার তুলিনে সভা করতে চাই। আশা করছি, এই দু'দিনের মধ্যে কোনও একটি দিন চূড়ান্ত হয়ে যাবে। আমাদের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ওই রাজনৈতিক সভার জন্য আমাদের প্রচার শুরু হয়ে গিয়েছে। চলছে প্রস্তুতি।"
পুরুলিয়ার ন'টি আসনে যে দল লড়বে তা আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। এদিন পার্টি সুপ্রিমো টাইগার জয়রাম মাহাতোর নির্দেশ অনুসারে রাজ্য কমিটির বৈঠক থেকে জঙ্গলমহলের ৪ জেলায় মোট ১১ টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই তাদের বরাবাজারে আরও দুটি কার্যালয় খুলছে। সবার প্রথমে চাষ মোড় এলাকায় কার্যালয় খুলে এই জেলায় কাজ শুরু করে জেএলকেএম। তারপর কোটশিলার পর ঝালদা। দলীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে ঝাড়গ্রাম জেলা কমিটিও ঘোষণা করবে দল। তারপরেই পুরুলিয়ার প্রত্যেকটি ব্লক কমিটির পাশাপাশি ঝাড়গ্রামেও ব্লক কমিটি গঠন হবে।
