shono
Advertisement
Kunal Ghosh

'নিজেদের সমীক্ষাতেই ৭৮-এ আটকে গেছে', গণনার আগেই বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের

বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার প্রসঙ্গ টেনে কুণাল বলেন, 'কোনওমতেই বিজেপি ৭৮-এর বেশি আসন পার করতে পারবে না।'
Published By: Arpita MondalPosted: 05:56 PM May 02, 2026Updated: 07:30 PM May 02, 2026

কী হবে বাংলার রায়? গোটা রাজ্যের নজর এখন ৪ মে-র দিকে। হাতে মাত্র একটা দিন। সোমবার সকালে কার হাতে উঠবে বিজয় পতাকা, তা ঘিরে জল্পনা তুঙ্গে। এই আবহে শনিবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার প্রসঙ্গ টেনে কুণাল বলেন, "কোনওমতেই বিজেপি ৭৮-এর বেশি আসন পার করতে পারবে না।"

Advertisement

শনিবার একটি সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ দাবি করেন, "ভোট গণনার আগেই পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিস্তারিত সমীক্ষা চালিয়েছেন বিজেপির কেন্দ্রীয়স্তরের নেতারা। আর সেই সমীক্ষার ফলেই এখন রাতের ঘুম উড়েছে তাঁদের।" কুণাল বলেন, "ওরা নিজেরাও জানে এবার দু'অঙ্কের আসন সংখ্যা পেরোতে পারবে না। ওদের সমীক্ষাতেই যে সংখ্যাটা ৭৮-এ আটকে গেছে। পরাজয় বুঝতে পেরেই নীচুতলার কর্মীদের মনোবল কোনওমতে ধরে রাখতে সংবাদমাধ্যমে বড় বড় দাবি করছেন বিজেপির নেতারা।"

অন্যদিকে, তৃণমূলের জয়ের প্রসঙ্গ আত্মবিশ্বাসী কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, "২০০ থেকে ২৩০ আসন পেয়ে চতুর্থবারের জন্য ফের ক্ষমতায় আসবে তৃণমূলই।" প্রসঙ্গত, প্রথম দফা ভোটের (Assembly Elections 2026) পর থেকেই তৃণমূলের তরফে দাবি করা হয়, 'তৃণমূলের উন্নয়নের পক্ষে এবার ঢেলে আশীর্বাদ দিয়েছে বাংলার জনগণ। উলটে নোটবন্দি থেকে এসআইআর-এর হয়রানির বিরুদ্ধে বিজেপির বিপক্ষেই গিয়েছে বাংলার জনমত।' বাংলার মসনদ কার দখলে যাবে? তার জন্য অপেক্ষা আর দু'দিনের। তবে তৃণমূলের জয়ের ক্ষেত্রে আশাবাদী কুণাল ঘোষের এই 'ভবিষদ্বাণী' আসলে বিরোধী শিবিরের উপর চাপ বাড়ানোর কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement