shono
Advertisement
West Bengal Assembly Election

বাসে সাঁটানো লক্ষ্মণ ঘোড়ুইয়ের নগ্ন ছবি! 'এআই দিয়ে বানানো', বললেন বিজেপি প্রার্থী

তৃণমূল পরিকল্পনা করে এই কাজ করেছে বলে অভিযোগ তাঁর।
Published By: Jaba SenPosted: 05:28 PM Apr 16, 2026Updated: 05:33 PM Apr 16, 2026

একাধিক বাসে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের 'উলঙ্গ' ছবি সাঁটানো। সেই বাসগুলি ছুটে বেড়াচ্ছে তাঁর এলাকাতেই। এআই ছবি বলে 'ধামাচাপা' দেওয়ার চেষ্টা লক্ষ্মণের। তৃণমূল পরিকল্পনা করে এই কাজ করেছে বলে অভিযোগ তাঁর। এই ধরণের রাজনীতিতে তাঁরা বিশ্বাসী নয় বলে পালটা দাবি করেছে তৃণমূল। এই নিয়ে দুর্গাপুরের রাজনীতি তপ্ত।

Advertisement

এআই ছবি বলে 'ধামাচাপা' দেওয়ার চেষ্টা লক্ষ্মণের। ছবি- সনাতন গড়াই।

বৃহস্পতিবার এইটবি রুটের একাধিক বাসে লক্ষ্মণ ঘোড়ুইয়ের একটি আপত্তিকর ছবি সাঁটানো অবস্থায় দেখা যায়। বাসগুলি দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে। ফলে অল্প সময়ের মধ্যেই বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে। এই নিয়ে শুরু হয় আলোচনা। কে বা কারা এই ছবি বাসে লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্গাপুর পশ্চিম বিধানসভা রুটের বাসেই তাঁর আপত্তিকর ছবি লাগানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই। বিরোধী দলের প্রার্থী হওয়ায় তাঁকে এভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ছবিগুলি এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে বলেও দাবি করেন লক্ষ্মণ।

উল্লেখ্য, কয়েক মাস আগেই একই ধরনের একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সময়ও প্রবল বিতর্কের মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থীকে। এবার সেই ছবিরই প্রিন্ট আউট বের করে বাসে সাঁটানো হয়েছে। এই অশ্লীল ছবি ঘিরে তীব্র শোরগোল পড়েছে দুর্গাপুরে। লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন, “তৃণমূল পরিকল্পনা করে এআইয়ের মাধ্যমে এই ভুয়ো ছবি তৈরি করেছে। ভোটে হারার ভয় থেকেই এই ধরনের নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে তৃণমূল। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করব।” অন্যদিকে, তৃণমূল প্রার্থী কবি দত্ত এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। এই ছবি আসল না মিথ্যা তা জানার আগ্রহ নেই। আমি এই রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী নই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement