shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

'প্রকাশ্যে আনা হোক মেয়ের নাম ও ছবি', প্রধানমন্ত্রীর কাছে আর্জি অভয়ার মায়ের

আগামী ২৭ তারিখ রত্না দেবনাথের সমর্থনে সভা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেতে পারেন অভয়ার বাড়িতেও।
Published By: Tiyasha SarkarPosted: 06:58 PM Apr 21, 2026Updated: 08:15 PM Apr 21, 2026

সুপ্রিম আইন মেনে প্রকাশ্যে আনা হয়নি অভয়ার নাম ও ছবি। একইভাবে গোপন রাখা হয়েছিল তাঁর পরিবারের সদস্যদের ছবিও। যদিও পরবর্তীতে প্রার্থী হওয়ায় তাঁর মায়ের ছবি প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রীর কাছে মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনার আর্জি জানালেন অভয়ার মা অর্থাৎ পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ (Ratna Debnath)।

Advertisement

অভয়া কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। সুবিচার চেয়ে সুর চড়িয়েছিল গোটা বিশ্ব। তবে সুপ্রিম নির্দেশ মেনে কোনওদিনই প্রকাশ্যে আনা হয়নি অভয়ার ছবি বা নাম। গোপন রাখা হত তাঁর বাবা-মায়ের পরিচয়ও। কিন্তু এবার খোদ অভয়ার মা চাইছেন যে প্রকাশ্যে আসুক তাঁর মেয়ে। প্রধানমন্ত্রীর কাছে তাঁর আর্জি, "আমার মেয়ের নাম-ছবি সবার সামনে আসুক। আমি এই বিলটা আনতে চাই। যাতে সকল নির্যাতিতার ছবিই প্রকাশ্যে আসে।" কিন্তু কেন? রত্নাদেবীর যুক্তি, "যারা অপরাধ করে তারা খোলা মুখে চারিপাশে ঘুরে বেড়ায়, কিন্তু যার সঙ্গে অপরাধ হয় তাঁকে নির্যাতিতা বলে দাগিয়ে দেওয়া হয়।"

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন অভয়ার বাবা-মা। বিজেপির হয়ে ভোটে (West Bengal Assembly Election) লড়বেন সেই গুঞ্জনও ছিল। যদিও প্রথম দিকে তাঁরা বারবার দাবি করেছেন, তাঁদের একমাত্র লক্ষ্য সুবিচার। রাজনীতির ময়দানে তাঁরা নেই। যদিও শেষপর্যন্ত বিজেপির হাত ধরেছেন তাঁরা। পানিহাটি আসনে অভয়ার মাকে প্রার্থী করেছে পদ্মশিবির। আগামী ২৭ তারিখ তাঁর সমর্থনে প্রচার করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেতে পারেন অভয়ার বাড়িতেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement