shono
Advertisement
Mamata Banerjee

'ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে, খারাপ হলে ভোট দেবেন না', মালতিপুরের জনসভা থেকে নেত্রীর সতর্কবাণী

মালতিপুরের জনসভা থেকে নেত্রীর সাফ বার্তা, "ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে। তা খারাপ হলে ভোট করতে দেবেন না। বলবেন, নতুন আনুন। গণনার চার দিন যদি লোডশেডিং করে, মা-বোনেরা রাত জেগে পাহারা দিন। নেতারা নয়, তৃণমূলের কর্মীরাই সম্পদ। রাত জেগে কাজ করতে হবে।"
Published By: Arpita MondalPosted: 05:00 PM Apr 04, 2026Updated: 06:17 PM Apr 04, 2026

নির্বাচনী প্রচারে প্রথম থেকেই উত্তরবঙ্গে বাড়তি নজর দিয়েছে শাসকশিবির। তিন দিন আগে মোথাবড়িতে বিচারকদের আটক-কাণ্ডে ইতিমধ্যেই মালদহের হাওয়া গরম। শনিবার উত্তরবঙ্গের সেই জেলাতেই তিন তিনটি জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদহে নির্বাচনী সভা থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করেন তিনি।

Advertisement

'ভোটের দিন ইভিএম নিয়ে কোনও গন্ডগোল বরদাস্ত করবেন না', বাংলার মা-বোনেদের কাঁধে সের দায়ভার বারবার তুলে দিয়েছেন মমতা। শনিবারও তার অন্যথা হল না। মালতিপুরের জনসভা থেকে নেত্রীর সাফ বার্তা, "ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে। তা খারাপ হলে ভোট করতে দেবেন না। সারালেও ভোট দেবেন না। বলবেন, নতুন আনুন। গণনার চার দিন যদি লোডশেডিং করে, মা-বোনেরা রাত জেগে পাহারা দিন। নেতারা নয়, তৃণমূলের কর্মীরাই সম্পদ। রাত জেগে কাজ করতে হবে।"

মমতা বলেন, "আমার নাম করে বা তৃণমূল বা সরকারের নাম করে আপনাদের অ্যাকাউন্ট নম্বর চাইতে পারে কেউ কেউ। অনেক সময় বিজেপি ছদ্মবেশ ধরে। ৫০০ টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের সব টাকা উধাও করে দেবে।"

শুধু তাই নয়, বিজেপিকে 'ছদ্মবেশী' বলে বিদ্রুপ করেন মমতা। তিনি বলেন, "আমার নাম করে বা তৃণমূল বা সরকারের নাম করে আপনাদের অ্যাকাউন্ট নম্বর চাইতে পারে কেউ কেউ। অনেক সময় বিজেপি ছদ্মবেশ ধরে। ৫০০ টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের সব টাকা উধাও করে দেবে।" এদিন ভোট আটকানোর কথা বলে বাহিনীকেও তুলোধনা করেন মমতা।

পাশাপাশি এসআইআর-এ নাম বাদ যাওয়া নিয়েও কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ শানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, "মালদহে যাঁরা বিজেপিকে ভোট দিয়েছে, তাঁরাও এবার দেবে না। কারণ সবাই জানে এটা গণতন্ত্রের অপমান হচ্ছে, মানুষের অপমান হচ্ছে। ভোট দিয়ে এর বদলা নিতে হবে।" মালতিপুরের সভা থেকে ব্যঙ্গ করে কমিশনের উদ্দেশে তিনি বলেন, "বিজেপিকে দেখলেই ব্যস...বেচারা কিচ্ছু বলতে পারে না।" মমতার হুঁশিয়ারি, "সন্ত্রাস, চক্রান্ত করলে মোটাভাই, বাংলায় তোমার হবে না ঠাঁই।" মালদহবাসীর উদ্দেশে তিনি বলেন, "আম-আমসত্ত্ব খাবেন না বাবলা কাঁটার গাছ নেবেন? এটা আপনাদের ভাবতে হবে। " শনিবার মালতিপুরের সভা থেক গাজোলের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারে ওঠার সময় হেলিপ্যাড সংলগ্ন এলাকায় 'রহস্যময়' ড্রোন দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement