shono
Advertisement
Mamata Banerjee

'শওকতকে ওরা খুন করতে চায়, কিছু হলে ছাড়ব না', ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি মমতার

ভাঙড়ের তৃণমূল প্রার্থীর নিরাপত্তা প্রত্যাহারের তীব্র বিরোধিতা করে তিনি বললেন, 'আমার সিকিউরিটি তুলে নিক, ওকে দিক।'
Published By: Sucheta SenguptaPosted: 03:36 PM Apr 18, 2026Updated: 05:05 PM Apr 18, 2026

ভাঙড়কে পাখির চোখ করে ছাব্বিশের নির্বাচন (West Bengal Assembly Election) লড়ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ছাড়া এ রাজ্যের একমাত্র বিরোধী কেন্দ্রটি ছিনিয়ে নিতে মরিয়া শাসকদল। শনিবার সেই ভাঙড়ে দাঁড়িয়ে দলীয় প্রার্থী শওকত মোল্লার সমর্থনে সুর চড়ালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনতার কাছে শওকত মোল্লাকে ভাঙড় থেকে জয়ী করার আবেদন জানিয়ে তিনি বললেন, ‘‘শওকতকে জেতান, ভাঙড়ে আপনারা যা চাইবেন, তাই করে দেব। কোনও নির্দলকে অথবা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, এমন কোনও দলকে একদম ভোট নয়।'' এরপর প্রার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘শওকতদের সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে ওর প্রতি কোনও হামলা হলে ছেড়ে কথা বলব না। হিম্মত নেই! আমার সঙ্গে লড়তে পারে না, শওকত মোল্লাদের সঙ্গে লড়াই করে মরছে।''

Advertisement

মমতা বললেন, ‘‘আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত। এদের উপর কোনও অত্যাচার হলে ছেড়ে কথা বলব না। বিজেপির নেতারা ২০টা করে সিকিউরিটি নিয়ে ঘুরে বেরবে, আর শওকতদের সিকিউরিটি তুলে নেবে! আমি বলছি, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। দরকার হলে আমার সিকিউরিটি তুলে নিয়ে দরকার হলে শওকতকে দেব।''

আগামী ২৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক আসনে ভোট। তার আগে শনিবার জেলাজুড়ে একাধিক কেন্দ্রে ম্যারাথন প্রচার করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে বারুইপুর ঘুরে তিনি যান ভাঙড়ে। সেখানে ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম-সহ একাধিক বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের মাঝে বাড়তি গুরুত্ব দিলেন ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লাকেই। এর আগে শওকত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক। ছাব্বিশের ভোটে আইএসএফের হাত থেকে ভাঙড়ে কেড়ে নিতে এবার শওকতের আসন বদলে এই রণাঙ্গনের সৈনিক করেছে তৃণমূল। জেলার একটা বড় অংশে দক্ষ সংগঠক হিসেবে শওকত মোল্লা দলের কাছে বেশ পছন্দের নেতা। তাই ভাঙড় উদ্ধারে তাঁর উপর ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভায় শওকতের সমর্থনে সুর চড়িয়ে মমতা বললেন, ‘‘আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত। এদের উপর কোনও অত্যাচার হলে ছেড়ে কথা বলব না। বিজেপির নেতারা ২০টা করে সিকিউরিটি নিয়ে ঘুরে বেরবে, আর শওকতদের সিকিউরিটি তুলে নেবে! আমি বলছি, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। দরকার হলে আমার সিকিউরিটি তুলে নিয়ে দরকার হলে শওকতকে দেব। আমি গুন্ডাদের ভয় পাই না, কিন্তু বিজেপিকে ছাড়ব না।'' তবে তৃণমূলনেত্রীর এহেন হুঙ্কারে কি ভাঙড় পুনর্দখল হবে তৃণমূলের? তা বোঝা যাবে ৪ মে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement