shono
Advertisement
Mamata Banerjee

'বাড়ি বদলের কথা হলেও মায়ের কথায় ভবানীপুর ছাড়িনি', নিজের কেন্দ্র নিয়ে আবেগঘন বার্তা মমতার

সোমবার থেকেই জোরকদমে শুরু করবেন প্রচার। তার আগে প্রথম নির্বাচনী কর্মীসভায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতেও বলেন মমতা। পাশাপাশি আমলা-আধিকারিকদের ঢালাও বদলি নিয়েও সরব হন তিনি।
Published By: Kishore GhoshPosted: 10:28 PM Mar 22, 2026Updated: 11:30 PM Mar 22, 2026

‘বাড়িবদলের কথা হয়েছিল, কিন্তু মা করতে দেয়নি’, রবিবাসরীয় সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে প্রথম কর্মিসভায় নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে আবেগঘন বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই জোরকদমে শুরু করবেন প্রচার। তার আগে নির্বাচনী কর্মীসভায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতেও বলেন মমতা। পাশাপাশি আমলা-আধিকারিকদের ঢালাও বদলি নিয়েও সরব হন তিনি।

Advertisement

রবিবার চেতলার কর্মিসভায় তৃণমূলনেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম-সহ নেতা-মন্ত্রীরা। সেখানেই দলকে সতর্ক করে আক্রমণাত্মক মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনাদের সতর্ক করতে চাই। আমাদের হাতে কিছু নেই। তিন দিনে ৫০ জনকে সরিয়ে দিয়েছে।" এর পরেই নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে আবেগঘন বার্তা দেন। তৃণমূলনেত্রী জানান, এক সময় তাঁর বাড়ি বদলের কথা হয়েছিল। তিনি বলেন, "ভবানীপুরের সবাই আমাকে চেনেন, জানেন। বাড়ি বদলের বিষয়ে কথা হলেও ভবানীপুর ছাড়িনি। আমার মা আমাকে এই বাড়ি বদল করতে দেয়নি।"

উল্লেখ্য, সোমবার প্রকাশিত হচ্ছে অতিরিক্ত প্রথম তালিকা। সন্ধ্যা ছ’টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে খবর, রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। আর সেই নামগুলিই প্রথম তালিকায় থাকবে বলে জানানো হয়েছে। এদিন কর্মিসভা থেকে সাপ্লিমেন্টারি তালিকায় নজর রাখার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের আইনি সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। 

এদিন ভোটের পর স্ট্রং রুমে বিশেষ নজর দেওয়ারও পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনে নন্দীগ্রামের কথা উল্লেখ করে দলীয় কর্মীদের আগেভাগেই সতর্ক করলেন তিনি। মমতার কথায়, “এখন থেকেই সতর্ক থাকুন। ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। লোডশেডিং করে দিতে পারে। স্ট্রং রুমে নজর রাখতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement