shono
Advertisement

Breaking News

WB Assembly Election 2026

‘ওরা প্ল্যান করছে…’ গণনার দিন বিজেপির চক্রান্ত ফাঁস করলেন মমতা

শান্তিপুরের জনসভা থেকে অশান্তির আঁচ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, "ওরা প্ল্যান করছে। সকাল থেকে রটিয়ে দেবে বিজেপি জিতছে, বিজেপি জিতছে। নিজেদের জায়গাগুলোতে আগে কাউন্ট করবে।"
Published By: Arpita MondalPosted: 04:38 PM Apr 06, 2026Updated: 06:10 PM Apr 06, 2026

অশান্ত হতে পারে ভোট (WB Assembly Election 2026) গণনা। শান্তিপুরের জনসভা থেকে বিজেপির চক্রান্ত ফাঁস করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, "ওরা প্ল্যান করছে। সকাল থেকে রটিয়ে দেবে বিজেপি জিতছে, বিজেপি জিতছে। নিজেদের জায়গাগুলোতে আগে কাউন্ট করবে। কিচ্ছু ভাববেন না। আমি যদি মানুষের চোখমুখ বুঝে থাকি, এবার আরও বেশি সিট পেয়ে তৃণমূল জয়লাভ করবে। এটা মানুষের বাঁচার প্রশ্ন। বাংলায় থাকার প্রশ্ন। সন্তান-সন্ততিদের প্রশ্ন।"

Advertisement

পাশাপাশি ভোটের দিন বুথে বুথে পাহারা দেওয়ার জন্য মা-বোনেদের সতর্ক থাকার কথাও মনে করিয়ে দিয়েছেন নেত্রী।তিনি বলেন, "ইভিএম পাহারা দেবেন। ভিভি প্যাড আছে কিনা দেখে নেবেন। ইভিএম খারাপ হলে ভোট বন্ধ রাখবেন। নতুন আসা পর্যন্ত অপেক্ষা করবেন।" তিনি আরও বলেন, "ভোটের দিন অশান্তি করার চেষ্টা হলে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করে ভোট দিতে যাবেন।"

এদিন পলাশিপাড়া, কালীগঞ্জ এবং নাকাশিপাড়ার তিন তৃণমূল প্রার্থী রুকবানুর রহমান, আলিফা আহমেদ এবং কল্লোল খাঁয়ের সমর্থনে বেথুয়াডহরির স্কুলমাঠে সভা করেছেন তৃণমূল নেত্রী। পূর্বস্থলীর সভা থেকে এআই ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা।

বাংলার মহিলাদের সারাজীবন লক্ষ্মীর ভান্ডার চালু থাকার প্রতিশ্রুতি দেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, "বিজেপি বলছে, আমরা এলে তিন হাজার দেব। তোমরা তো বুলডোজ়ার দেবে!" বিজেপিকে নিশানা করে এদিন শান্তিপুরের সভা থেকে সুর চড়ান তৃণমূল নেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement