shono
Advertisement
West Bengal Assembly Election

'মেয়ের নামে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বরদাস্ত নয়', বামপ্রার্থী কলতানের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভয়ার বাবা-মা

নির্বাচনী লড়াইয়ে নামার পর অভয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলতান। বিষয়টাকে ভালোভাবে নেননি অভয়ার অভিভাবকরা।
Published By: Tiyasha SarkarPosted: 11:24 PM Mar 21, 2026Updated: 11:29 PM Mar 21, 2026

বিজেপির সদস্যপদ গ্রহণের পরই তৃণমূলের পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন অভয়ার বাবা-মা। সরাসরি পানিহাটির বাম প্রার্থী তথা আর জি কর আন্দোলনের মুখ কলতান দাশগুপ্তকে নিশানা করেছেন তাঁরা। তাঁদের স্পষ্ট বার্তা, আন্দোলনের আবেগকে ভোটের মঞ্চে তোলা হলে তা মেনে নেওয়া হবে না।

Advertisement

কলতান প্রসঙ্গে বলেন, “আমার মেয়ের নামে আন্দোলন করেছেন বলে তাঁর নাম ভাঙিয়ে ভোটে দাঁড়াবেন, এটা আমরা সহ্য করতে পারব না।”

নির্বাচনী লড়াইয়ে নামার পর অভয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলতান। গোটা বিষয়টাই ভালোভাবে নেননি অভয়ার অভিভাবকরা। তাঁরা বলেন, “আমার মেয়ের নামে আন্দোলন করেছেন বলে তাঁর নাম ভাঙিয়ে ভোটে দাঁড়াবেন, এটা আমরা সহ্য করতে পারব না।” সরাসরি নৈতিকতার প্রশ্ন তোলেন তিনি। বলেন, “নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে যদি ভোটে জিততেই হয়, তাহলে কিছু বলার নেই। আন্দোলন করেছে বলে আমার মেয়ের নাম ব্যবহার করতেই হবে, এমন কোনও কথা নেই। ভোটে জেতার অনেক বিষয় আছে, তাহলে কেন শুধু আমার মেয়ের নামটাই ব্যবহার করা হবে?”

এবিষয়ে কলতান দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, , "শুধু আমরা না, গোটা পৃথিবীর মানুষ আন্দোলনে নেমেছিলেন একটাই দাবিতে, অভয়ার ন্যায়বিচার চাই। আগামী দিনেও অন্যায় হলে আমরা প্রতিবাদ জানাব।" উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বিজেপির হয়ে ভোটে লড়তে পারেন অভয়ার মা। কিন্তু বরাবরই তিনি জানিয়েছেন, সুবিচার চান। রাজনীতিতে তাঁরা নেই। কিন্তু গত বৃহস্পতিবার অভয়ার মা বিজেপির প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন। শুক্রবার দম্পতি একসঙ্গে গেরুয়া শিবিরে যোগ দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement