shono
Advertisement
West Bengal Assembly Election Result 2026

'ভরকেন্দ্র' ভবানীপুরে প্রেস্টিজ ফাইট! বাড়ি থেকে বেরিয়ে গণনাকেন্দ্রে মমতা

ভবানীপুরে এগিয়েই রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 03:42 PM May 04, 2026Updated: 04:20 PM May 04, 2026

ভোট গণনা চলছে। ফলাফল মোটের উপর স্পষ্ট। তৃণমূল পিছিয়ে থাকলেও ভবানীপুরে এগিয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন ঘড়ির কাঁটায় ৩ টে বেজে ৩৫ মিনিট নাগাদ আচমকাই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। যাচ্ছেন শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্রে। শোনা যাচ্ছে, ১২ রাউন্ড গণনা শেষ হতেই সেখান থেকে বের করে দেওয়া হয় তৃণমূলের এজেন্টকে। সেই খবর পেয়েই ছুটে গেলেন মমতা। 

Advertisement

ছাব্বিশে ২২৬-এর বেশি আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। বিজেপি ও কমিশন কারচুপি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তবে বিশ্বাস ছিল বাংলার মানুষের প্রতি। সোমবার ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড আসতেই দেখা যায়, অনুযায়ী তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু বেলা গড়াতেই পিছিয়ে পড়ে তৃণমূল। যদিও ভবানীপুরে এগিয়েই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, ১২ রাউন্ড গণনার পর আচমকাই ৪৫ মিনিট কোনওরকম ঘোষণা করা হয়নি। পাশাপাশি বের করে দেওয়া হয় তৃণমূলের এজেন্টকে। সেই খবর পেয়েই তড়িঘড়ি শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্রে ছুটে গেলেন মমতা।

উল্লেখ্য, এদিন ফলাফল মোটামুটি স্পষ্ট হতেই ভিডিও বার্তায় দলীয় কর্মী-সমর্থকদের ‘ভোকাল টনিক’ দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মমতা বলেন, “দয়া করে কাউন্টিং এজেন্ট কিংবা প্রার্থীরা ভোটগণনা কেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। ১০০ জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টা মেশিন, যেখানে কোনও মিল নেই। জোর করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অত্যাচার করছে। জোর করে কার্যালয় দখল করছে। এসআইআরের নামে দেখেছেন ভোট লুট করেছে।” ‘আত্মবিশ্বাসী’ মমতা আরও বলেন, “এখনও প্রায় ১০০টার মতো আসন আছে যেখানে তৃণমূল এগিয়ে রয়েছে। সেগুলো বলছে না। মিথ্যা খবর রটাচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত। তাকে গতকাল বদলি করে দিয়েছে। নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে বাহিনীকে সঙ্গে নিয়ে। পুলিশও কমিশনের হয়ে কাজ করছে।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement