বঙ্গ রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘ প্রায় ১৫ বছর পর ফের রংবদলের পথে রাজ্য। বিজেপি কার্যত ঝড় তুলে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে। রাজ্যজুড়ে শুরু বিজয় উচ্ছ্বাস। এরমধ্যেই ইভিএমে কারচুপির অভিযোগ আদালতে দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি হলদিয়া এবং রামনগরের তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল এবং অখিল গিরি। দু'জনের দাবি, ইভিএমে কারচুপি করা হয়েছে। অভিযোগ জানিয়েও কমিশনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আর তাই রায় ফিরে পেতে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দুই তৃণমূল প্রার্থী। যদিও কারচুপি নিয়ে এখনও পর্যন্ত স্পিকটি নট কমিশন।
হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের প্রশ্ন, ভোট হয়ে যাওয়ার পরেও প্রতিটি ইভিএমে ৯০ শতাংশের উপরে চার্জ রয়েছে। তা কী করে সম্ভব? তাঁর কথায়, সারাদিন ভোটগ্রহণ হলে ইভিএমের চার্জ এত থাকতে পারে না। ইতিমধ্যে হলদিয়ায় ১১ রাউন্ড গণনা শেষ হয়ে গিয়েছে। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন হলদিয়ার তৃণমূল প্রার্থী। সেখানে তিনি বলেন, ''প্রতিটি ইভিএমের ব্যাটারি ৯০ শতাংশের বেশি চার্জ। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হলে, বোতাম টিপলে ইভিএমের চার্জ এত থাকার কথা নয়। এর মানে ইভিএম আগে থেকে সেট করা ছিল। সম্পূর্ণটাই কারচুপি করা হয়েছে।'' তাপসী মণ্ডলের দাবি, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি। আর তাই জনগণের রায় ফিরে পেতে আদালতে যাচ্ছি। পুরো বিষয়টির বিচারবিভাগীয় তদন্ত চাই।
শুধু তাপসী মণ্ডল নয়, একই অভিযোগ জানিয়েছেন রামনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরিও। গণনার মাঝেই তিনি কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। এরপরেই বিস্ফোরক অভিযোগ তোলেন অখিল। তাঁরও দাবি, ২৩ তারিখে ভোট হওয়ার পরেও কীভাবে ৯২ শতাংশ চার্জ ইভিএমে থাকে। রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। এরপরেই গণনা কেন্দ্রের বাইরে অবস্থানে বসেন তিনি। শুধু তাই নয়, এই বিষয়ে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন অখিল গিরি। তবে এরপরেও
