shono
Advertisement
West Bengal Assembly Election

গড় ধরে রাখল বিজেপি, উত্তরবঙ্গে ঘাঁটি আরও মজবুত গেরুয়া শিবিরের

দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। উত্তর থেজে দক্ষিণে একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই বিজেপি এগিয়ে থাকতে শুরু করে। ক্রমে বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকা বাড়তে থাকে। উত্তরবঙ্গ বিজেপির বরাবরই খাসতালুক। এবারের বিধানসভা নির্বাচনেও সেই গড় ধরে রাখল বিজেপি।
Published By: Suhrid DasPosted: 01:11 PM May 04, 2026Updated: 01:11 PM May 04, 2026

দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। উত্তর থেজে দক্ষিণে একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই বিজেপি এগিয়ে থাকতে শুরু করে। ক্রমে বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকা বাড়তে থাকে। উত্তরবঙ্গ বিজেপির বরাবরই খাসতালুক। এবারের বিধানসভা নির্বাচনেও সেই গড় ধরে রাখল বিজেপি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় গেরুয়া আবির উড়িয়ে উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ৩৪টি আসন পেয়েছিল বিজেপি। এবার শেষপর্যন্ত পাওয়া খবরে উত্তরবঙ্গে ৪০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।

Advertisement

চা বলয়ে দীর্ঘদিন ধরেই বিজেপির দিকে ঝুঁকে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির চা বলয় ঘিরে মোট ২২টি আসন রয়েছে। প্রত্যেকটি আসনেই বিজেপি বড় ব্যবধানে এগিয়ে আছে বলে খবর। শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, নাগরাকাটা, ডাবগ্রাম-ফুলবাড়ি, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, দিনহাটা, কালচিনি-সহ একাধিক জায়গায় বিজেপি প্রার্থীরা এগিয়ে আছেন। বেলা ১১টার পর থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ক্রমে সেই উচ্ছ্বাস বাড়তে থাকে। বিজেপির দলীয় পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় আনন্দে মাতোয়ারা হন তাঁরা। শুরু হয়ে যায় গেরুয়া আবির খেলা। মিষ্টি খাওয়ানো চলতে থাকে। 

গেরুয়া আবির বিলি কর্মীদের। নিজস্ব চিত্র

গত লোকসভা আসনেও বিজেপি বিপুল ভোট পেয়েছিল। সেই ভোটব্যাঙ্ক আরও বাড়বে। সেই আশা করেছিলেন বিজেপি নেতারা। উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক তাবড় নেতা উত্তরবঙ্গে সভা, র‍্যালি করেছিলেন। উত্তরবঙ্গ থেকে বড় জয়ের প্রত্যাশা করছিলেন বিজেপি নেতারা। এদিন বেলা বাড়তে সেই ছবিই ধরা পড়ল। বিজেপি নেতাদের দাবি, এবারে উত্তরবঙ্গের ফলাফল অন্য সব বারের ফলকে ছাপিয়ে যাবে। শিলিগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ প্রায় ৩২ হাজার ভোটে এগিয়ে। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে শিখা চট্টোপাধ্যায় সাড়ে ২৩ হাজার ভোটে এগিয়ে। মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে আনন্দময় বর্মণ প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে। বহু আসনেই অনেক ভোটের ব্যবধান বাড়ছে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, দাবি করেছেন উত্তরবঙ্গে অনেক ভালো ফল করবে বিজেপি। সরকার গড়ার দিকে এগিয়ে যাচ্ছে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement