shono
Advertisement
West Bengal Assembly Election

'বাংলাদেশি খুঁজতে নেমে পড়েছি', 'চিহ্নিত'দের দেশের বাইরে পাঠিয়ে উন্নয়নের গান, বির্তকে শমীক

শ্যামপুরে এবার প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ফবকে কটাক্ষ করে তিনি বলেন, সিপিএমের সঙ্গে থেকে বাঘ বিড়াল হয়ে গিয়েছে।
Published By: Subhankar PatraPosted: 09:18 AM Apr 04, 2026Updated: 09:18 AM Apr 04, 2026

এসআইআরের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে তাঁদের বেনাগরিক করে দেশের বাইরে বার করে উদ্বৃত্ত জমিতে উন্নয়নের কথা শোনালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার শ্যামপুরে কর্মিসভায় বলেন, আমরা বাংলাদেশি খুঁজতে নেমে পড়েছি।

Advertisement

আমাদের অবস্থান- চিহ্নিত করো, বাদ দাও, তারপর দেশে ফেরত পাঠাও। এটা কোনও ধর্মশালা নয়, কোঠাবাড়ি নয় যে যার যখন ইচ্ছে হবে এখানে ঢুকে পড়বে। আপনাদের এখানে ইরিগেশনের কাজকর্ম যদি না পারে, সেচের আওতায় যদি বেশি জমি না নিয়ে আসা যায়, গ্রাম সড়ক যোজনার কাজগুলোকে একটু তৃণমূলের ভালোবাসামুক্ত করা না যায় তাহলে কিন্তু আপনাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন না।

শমীক  বিজেপিতে ভোট দেওয়ার কথা জানিয়ে বলেন, "যাঁদের মনে হবে বিজেপির প্রতীকে হাত দিতে অসুবিধা আছে তাঁরা ডান হাত দিয়ে না হলেও বাম হাত দিয়ে বিজেপির বোতাম টিপুন। কিন্তু ভোটটা বিজেপিকে দিন।"

শ্যামপুরে এবার প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ফবকে কটাক্ষ করে তিনি বলেন, সিপিএমের সঙ্গে থেকে বাঘ বিড়াল হয়ে গিয়েছে। বিড়ালটি খাটের তলায় থেকে যে মিউ মিউ করছে তাকে তো বাঁচাতে হবে। তাকে দুধ টুধ খাওয়ান কিন্তু বাড়ির মধ্যেই রেখে দিন বাইরে বের হতে দেবেন না। কংগ্রেসের ২৯৪টা আসনে প্রার্থী দেওয়াকে তিনি দুর্ঘটনা বলে অভিহিত করেন।

মুর্শিদাবাদে গোলমালের প্রসঙ্গ তুলে বলেন, মুর্শিদাবাদে যা হয়েছে সেটাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। যারা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি পুড়িয়েছে তারাই মুর্শিদাবাদে গোলমাল পাঠিয়েছে। কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "শ্যামপুর, দাসপুরের বহু মানুষ সুরাতে থাকেন। ওখানকার মানুষ যদি বাঙালিদের রাখব না বলে তাহলে শ্যামপুরের বহু মানুষের বাড়িতে হাঁড়ি চড়বে না।" তাই কর্মসংস্থানের লক্ষ্যে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement