shono
Advertisement
Dilip Ghosh

ফিরে পাওয়া গড়ে তাড়া খেলেন দিলীপ! গাড়ির পিছনে ছুটলেন উত্তেজিত জনতা

বৃহস্পতিবার দিলীপ ঘোষের চা চক্রের আগেই বেধে গেল তুমুল অশান্তি। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। খড়্গপুরের পুরীগেট এলাকার ঘটনা। এদিন প্রচারে যেতেই দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
Published By: Arpita MondalPosted: 01:29 PM Apr 02, 2026Updated: 02:38 PM Apr 02, 2026

বৃহস্পতিবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) চা চক্রের আগেই বেধে গেল তুমুল অশান্তি। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। খড়্গপুরের (Kharagpur) পুরীগেট এলাকার ঘটনা। এদিন প্রচারে যেতেই দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তড়িঘড়ি তিনি এলাকা ছাড়ার চেষ্টা করলেও রাস্তা অবরোধ করা হয় বলেও অভিযোগ। শুধু দিলীপ ঘোষই নন, বিজেপি কর্মী-সমর্থকদের উপরেও এদিন ক্ষোভ উগড়ে দেন উত্তেজিত জনতা। বিক্ষোভের মাঝেই চলে 'জয় বাংলা' স্লোগান, পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, রেলের নোটিশ নিয়ে যখন গোটা এলাকায় আতঙ্ক ছিল। সেই সময় একদিনও বিজেপি নেতা-কর্মীদের দেখা যায়নি এলাকায়। এমনকী দিলীপ ঘোষও সেখানে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। এখন ভোটের (West Bengal Assembly Election) সময় বিজেপি প্রার্থী এলাকায় আসায় ক্ষেপে ওঠেন খড়গপুর ২৭ নম্বর ওয়ার্ডের পুরীগেট এলাকার বাসিন্দারা।

প্রসঙ্গত, ২০১৬ সালে খড়গপুর সদর আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে পাঁচ বছর বিধায়ক পদ সামলেছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ২০২১-এ দিলীপ ঘোষকে সরিয়ে এই আসন থেকে জয়লাভ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। পাঁচ বছর ঘুরে ফের নিজের গড় ফিরে আসে দিলীপ ঘোষের হাতে। তবে পুরনো গড় ফিরে পেলেও স্বস্তি যে ফেরেনি, তা হয়তো বেশ বুঝতে পারছেন দিলীপবাবু। ভোটের আগেই খড়গপুরের জনতার তিরস্কারে খানিকটা বেকয়দায় পড়েছেন বিজেপির হেভিওয়েট নেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement