shono
Advertisement

Breaking News

রোজ স্বপ্নে যা দেখেন, তা কী ইঙ্গিত দিয়ে যায় বোঝেন?

জানেন কোন স্বপ্নের কী অর্থ? The post রোজ স্বপ্নে যা দেখেন, তা কী ইঙ্গিত দিয়ে যায় বোঝেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:53 PM Apr 08, 2017Updated: 04:31 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকেন৷ তাই ঘুমের ঘোরেই কোনও মানুষ কখনও হেসে ওঠেন৷ আবার ভয়ঙ্কর কোনও স্বপ্ন দেখলে হঠাৎ ঘুম ভেঙে যায়৷ অনেকেই আবার বলেন, পরবর্তীকালে স্বপ্ন বাস্তবে পরিণত হতেও দেখেছেন৷ অনেকে শুভ-অশুভ হিসেবে স্বপ্নের ভাগও করেন৷ স্বপ্নের মধ্যে নানা বিষয়বস্তুর আনাগোনা চলে৷ কিন্তু জানেন কি, প্রতিটি স্বপ্নেরই আলাদা আলাদা মানে রয়েছে? যার মধ্যে হয়তো বেশ কিছুর মানে বেশ পরিচিত৷ কিন্তু এমন অনেক স্বপ্ন মানুষ দেখে থাকেন, যার মানে খুঁজে পান না৷ কেন এমন দেখলেন, ভেবে কূল করতে পারেন না৷ এমনই কিছু স্বপ্নের অন্তর্নিহিত অর্থ তুলে ধরা হল এই প্রতিবেদনে৷

Advertisement

হেনস্তা: স্বপ্নে নিজেকে হেনস্তার শিকার হতে দেখেছেন কখনও? তাহলে সাবধান৷ যাদের সঙ্গে প্রায়ই মেলামেশা করেন, চোখ-কান খুলে রেখে তাঁদের সঙ্গে সম্পর্ক রাখুন৷ স্বপ্নই আপনাকে সে ইঙ্গিত দিয়ে গেল হয়তো৷
দুর্ঘটনা: দুর্ঘটনার স্বপ্ন দেখলে যে দুর্ঘটনাতেই পড়বেন এমনটা নয়৷ নানা কারণে চোট আঘাত পেতে পারেন৷ তবে চিন্তার কিছু নেই৷ দ্রুত সেই সমস্যা মিটেও যাবে৷

[জনতার দাবিতে ফিরতে পারে Jio-র ‘সামার সারপ্রাইজ অফার’]

আইনজীবী: নিজেকে যদি কখনও আইনজীবী হিসেবে স্বপ্নে দেখে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর৷ সঠিক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন আপনি৷ সাফল্যের সঙ্গে খ্যাতিও নিশ্চিতভাবে অপেক্ষা করে রয়েছে৷
রাগ: স্বপ্নে আপনি যাঁর উপর রেগে যান, বাস্তবে তিনিই আপনার সবচেয়ে প্রিয় বন্ধু৷


গাধা: ঘুম থেকে উঠে যদি মনে পড়ে রাতে আপনার স্বপ্নে এক গাধা ঘোরাফেরা করছিল, তাহলে হয়তো মনটা ভাল লাগে না৷ কিন্তু জেনে রাখুন, গাধা এক্ষেত্রে একটি ইতিবাচক প্রতীক৷ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে অনেক প্রতিকূলতা টপকে এবার সফল হতে চলেছেন আপনি৷
শিশু: স্বপ্নে কোনও বাচ্চার সেবা করলে আপনার জীবনে তা দুর্ভাগ্য ডেকে আনতে পারে৷ আবার স্বপ্নে কোনও অসুস্থ শিশুকে দেখাও শুভ নয়৷ এতে পরিবারের কোনও সদস্যের মৃত্যু হতে পারে৷
যুদ্ধ: বাস্তব জীবনে খুব তাড়াতাড়ি বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার ইঙ্গিত এই স্বপ্ন৷

[মোগলদের আগেই নাকি কাবাব এসেছে ভারতবর্ষে, তাও রাজপুতদের সৌজন্যে!]

সৌন্দর্য: শুধু ঘুমের ঘোরে কেন, চোখ খুলেও স্বপ্ন দেখতে ইচ্ছা করে যে আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে৷ যদিও ঘুমের মধ্যে এ স্বপ্ন আপনার ক্ষতিই করবে৷ সাময়িকভাবে সুন্দর হয়ে ওঠার আনন্দ হবে ঠিকই, কিন্তু এটি দুর্বল ও অসুস্থ হয়ে পড়ার ইঙ্গিত৷ নিজেকে অতিরিক্ত সুন্দর দেখার অর্থ মৃত্যু৷
পাখি: স্বপ্নে পাখি উড়তে দেখা দুর্ভাগ্যের প্রতীক৷
নৌকা: ঢেউহীন জলে নৌকা বাওয়ার স্বপ্ন দেখা ভাল৷
পাউরুটি: কাজে উন্নতির লক্ষণ৷ রুটি খাওয়ায় সুস্বাস্থ্যের ইঙ্গিত৷ তবে পোড়া রুটিতে লুকিয়ে থাকে শেষকৃত্যের বিষয়টি৷
উট: বড়সড় বোঝা চাপতে পারে আপনার কাঁধে৷ মানসিক চাপ অনুভব করতে পারেন৷ কিন্তু নিজের প্রতিভায় পুরোটাই সামলে নিতে পারবেন৷
বিড়াল: স্বপ্নে বিড়াল হত্যা দেখার অর্থ নিজের শক্রুকে আপনি চিনতে পেরেছেন৷
মেঘ: কালো মেঘের অর্থ একরাশ হতাশা আর দুঃখের মধ্যে দিকে আপনার সময় কাটবে৷
কাক: দুঃখজনক শেষকৃত্যের ইঙ্গিত দেয় এ ধরনের স্বপ্ন৷

[গোলকধাঁধা তৈরি করে সুপ্রিম কোর্টের রায়ের ফাঁদ থেকে বাঁচল পানশালা]

মৃত্যু: স্বপ্নে মৃত্যু দেখার অর্থ দীর্ঘজীবী হওয়া৷ অসুস্থ ব্যক্তি মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি৷
নৈশভোজ: স্বপ্নের মধ্যে ডিনার করলে বাস্তবে খাদ্যাভাবে ভুগতে পারেন৷
ভূমিকম্প: কর্মক্ষেত্রে এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়৷
গ্রহণ: আশাতেও গ্রহণ লাগতে পারে৷ মৃত্যুর হাতছানির ইঙ্গিত এই স্বপ্ন৷ বন্ধু হয়ে উঠতে পারে বিশ্বাসঘাতক৷
হাতি: সুস্বাস্থ্য, সাফল্য, শক্তি, প্রতিভার ইঙ্গিতবাহী স্বপ্ন৷
আগুন: সুস্বাস্থ্য এবং আনন্দের প্রতীক৷
বন্যা: ব্যবসায় সাফল্য৷ যদিও সাধারণ মানুষ এমন স্বপ্নকে দুর্ভাগ্যের প্রতীক বলেই মানে৷
ভূত: জীবনে অনেক প্রতিকূলতা দেখা দিতে পারে৷ শক্রুরা আরও শক্তিশালী হয়ে ওঠে৷
ঈশ্বর: খুব কম ব্যক্তিরই এই স্বপ্ন দেখার সৌভাগ্য হয়৷ এটি চূড়ান্ত সাফল্যের ইঙ্গিত৷
স্বর্গ: বাকি জীবন আনন্দদায়ক এবং শান্তির মৃত্যুর ইঙ্গিত বহন করে আনে এই স্বপ্ন৷

[NRS-এর ডাক্তারদের উদ্যোগ, ক্যানসার নিয়েই ফ্যাশন শোয়ে শিশুরা]

মা: মাকে সুস্থভাবে দেখার অর্থ আপনি সম্পদশালী৷ আর স্বপ্নে মা হারিয়ে যাওয়ার মানে মা অসুস্থ হতে পারেন৷
খুন: স্বপ্নে কাউকে খুন করেছেন? তার মানে ভুল বা খারাপ পথে হাঁটছেন আপনি৷
সাপ: আশেপাশে অনেক শক্রু রয়েছে, যারা ক্ষতি করতে পারে৷
বিদ্যুৎ: সম্মুখ বিপদ৷ দূর থেকে বিদ্যুৎ দেখার অর্থ প্রতিকূলতা পার হয়ে যাবেন আপনি৷
জল: জন্মের ইঙ্গিত দেয়৷
বিয়ে: স্বপ্নে নিজের বা অন্য কারও বিয়ে হতে দেখেছেন? তাহলে শীঘ্রই কোনও মৃত্যু দেখতে পাবেন৷ স্বপ্নে নিজের বিয়ে দেখলে বাস্তবে হয়তো অবিবাহিতই থেকে যেতে হবে আপনাকে৷ অসুস্থ ব্যক্তির বিয়ের স্বপ্ন দেখার অর্থ মৃত্যুর হাতছানি৷

The post রোজ স্বপ্নে যা দেখেন, তা কী ইঙ্গিত দিয়ে যায় বোঝেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার