shono
Advertisement

Breaking News

viral video

শখের দাম ২২০ কোটি টাকা, বিপুল ব্যয়ে মানুষ থেকে কুকুর হলেন শিল্পপতি! দেখুন ভিডিও

এই ভিডিওটি ভাইরাল হতেই নেট মাধ্যমে ঝড় উঠেছে। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
Published By: Subhankar PatraPosted: 07:35 PM Aug 08, 2026Updated: 07:35 PM Aug 08, 2026

বয়স মাত্র ছাব্বিশ। কোটিপতি শিল্পপতি। হঠাৎ ইচ্ছা কুকুর হবেন। তাদের মতো জীবন যাপন করবেন। যেমনভাবে চারপেয়ে এই প্রাণী ঘোরাফেরা করে, সেইভাবেই থাকবেন। শিল্পপতীর ইচ্ছাই কর্ম! এমন ভাবনা প্রকাশ করতেই একাধিক অস্ত্রপ্রচারে কুকুরের মতো হয়ে গেলেন জাপানি যুবক! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও (সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)।

Advertisement

জাপানের কোটিপতি ২৬ বছর বয়সি জ্যাসো। সোাশাল মিডিয়ায় ভাইরাল পোস্টটিতে দাবি করা হয়েছে, কোটিপতি জ্যাসো নিজেকে কুকুরের মতো দেখতে করার জন্য খরচ করেছেন প্রায় ২২০ কোটি টাকা। বলা হচ্ছে যে, তিনি বেশ কয়েকটি অস্ত্রোপচার করিয়েছেন। অবশেষে তিনি এখন কুকুরের মতোই হাঁটেন ও জীবনযাপন করেন। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন ঠিক কুকুরের মতোই হাঁটছে। আচরণও সেই রকমই। হাত-পাও মানুষের থেকে ছোট ছোট।

এই ভিডিওটি ভাইরাল হতেই নেট মাধ্যমে ঝড় উঠেছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, কোটিপতি হওয়ার পর মানুষ বাড়ি, গাড়ি বা অন্যান্য জিনিসপত্র কেনে, কিন্তু এই যুবক কী করে কুকুর হওয়ার স্বপ্ন বেছে নিয়েছে? এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, এটিকে একটি অলৌকিক ঘটনা হিসেবে ঘোষণা করা উচিত। একজন কমেন্ট করেছে, আজকাল মানুষ হওয়ার পরিবর্তে অন্য কিছু হওয়ার চেষ্টা করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement