shono
Advertisement

Breaking News

Madhya Pradesh

বেছে বেছে চুরি পুলিশকর্মীদের বাড়িতে! চোর ধরা পড়তেই সামনে এল প্রতিশোধের গল্প

চুরির আগে পুলিশ লাইনসের আশেপাশের এলাকায় হকারের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াতেন দীপেশ।
Published By: Kishore GhoshPosted: 09:10 PM Feb 14, 2026Updated: 09:10 PM Feb 14, 2026

পুলিশে ছুঁলে আঠারো ঘা! ফলে নিরাপদ দূরত্বে থাকে চোর। অথচ ধুরন্দর এই তস্কর বেছে বেছে কেবল পুলিশের বাড়িতেই চুরি করত। গত দেড় দশক ধরে মধ্যপ্রদেশের পুলিশকর্মীদের বাড়িতে চুরি করে আসছিল কুখ্যাত 'সিরিয়াল চোর'। অবশ্যি শেষ পর্যন্ত পুলিশের জালে ফেঁসে শ্রীঘরে ঠাঁই হল।

Advertisement

মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার বাসিন্দা যুবকের নাম দীপেশ। থানার এলাকা ভাগের মতোই চোর বাবাজিরও এলাকা ভাগ ছিল। আলিরাজপুর ছাড়াও খান্ডোয়া জেলাতে রাতের অন্ধকারে অপারেশেন চালাতেন দীপেশ। সবচেয়ে বড় কথা, বেছে বেছে পুলিশকর্মীদের বাড়িতেই চুরি করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। নতুন করে গত ২০ জানুয়ারি খান্ডোয়া পুলিশ লাইনস এলাকায় চুরির ঘটনা ঘটে। ওই রাতে করণপাল সিং এবং সুরেশ খাটে নামে দুই কনস্টেবলের বাড়িতে চুরি হয়। দুই বাড়ি থেকে নগদ টাকা এবং সোনার গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকা চুরি হয়। এই ঘটনার তদন্তে নেমে দীপেশকে গ্রেপ্তার করেছে খান্ডোয়ার পুলিশ। ধরা পড়ার সময় ছাদ লাফিয়ে পালাতে গিয়ে হাত ভেঙেছে বেচারার। কিন্তু প্রশ্ন হল, ধরা পড়ার সম্ভাবনা বেশি জেনেও কেন পুলিশকর্মীদের বাড়িতেই বারবার চুরি করত দীপেশ?

উত্তর দিয়েছেন খান্ডোয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তারনেকর। তিনি জানিয়েছেন, বছর ১৫ আগে দীপেশকে ধরে মারধর করে আলিরাজপুরের পুলিশ। এই কারণে পুলিশের উপর বেজায় চটেন তিনি। এর পর প্রতিশোধ নিতেই পুলিশকর্মীদের বাড়ি ‘টার্গেট’ করেছিলেন দীপেশ। চুরির আগে পুলিশ লাইনসের আশেপাশের এলাকায় হকারের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। সুযোগ বুঝে চুরি করতেন। এই কাজে আরও দু'জন সঙ্গী রয়েছে তাঁর। তাঁদের খোঁজেও তদন্ত চালাচ্ছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement